সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Former Indian Cricketer Ravi Ashwin emphasises the importance of AI

খেলা | ক্রিকেট কেরিয়ার দীর্ঘ করতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া দরকার, বলে দিলেন অশ্বিন

KM | ২৬ জানুয়ারী ২০২৫ ১৪ : ৩৮Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে অবসর গ্রহণ করেছিলেন। ক্রিকেট ছাড়ার পরই  পদ্মশ্রী হয়েছেন। সেই রবিচন্দ্রন অশ্বিন ডেটা এবং কৃত্রিম বুদ্ধমত্তার প্রয়োজনীয়তার কথা বললেন ক্রিকেটে। ভারতের প্রাক্তন হয়ে যাওয়া অফস্পিনার বলছেন, যেসব ক্রিকেটার তথ্য, পরিসংখ্যান এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাবে না, তাদের ক্রিকেট কেরিয়ার বেশিদূর এগোবে না। অশ্বিন প্রসঙ্গে এক প্রাক্তন পাক তারকা বলেছিলেন, ক্রিকেট প্রশাসনে ওকে দেখছি। অশ্বিনের চিন্তাভাবনাই অন্যরকমের। 

ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা অশ্বিনের চিন্তাভাবনা যে অন্যরকমের হবে, তা বলাই বাহুল্য। কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য পরিসংখ্যানের সাহায্য নিয়ে ক্রিকেটাররা কেন এগিয়ে থাকবেন, সেই ব্যাখ্যা দিয়েছেন অশ্বিন। 

বেঙ্গালুরুতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল আমাজন ওয়েব সার্ভিসেস এআই কনক্লেভ। সেই সম্মেলনে ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও উপস্থিত ছিলেন। সেখানে অশ্বিন বলেন, ''প্রচুর মানুষ তথ্যের সাহায্য নেবেন ও সেই তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন।'' 

হর্ষ ভোগলে আবার বলছেন, ''শুরুর দিকে ব্যাটসম্যানের মূল্যায়ন করা হত রান ও মিনিট দিয়ে। কত বল খেলছে সংশ্লিষ্ট ব্যাটসম্যান, তা ধরা হত না। স্ট্রাইক রেট কী বস্তু, তার ধারণা ছিল না। কিন্তু এখন সবকিছুই বিশ্লেষণ করতে হচ্ছে।'' 

অশ্বিন আবার তুলে ধরছেন অন্য দিক, ''কোন ডেটা ব্যবহার করতে হবে, সেটি জানাও গুরুত্বপূর্ণ। একজন বোলার হিসেবে আমি এমন তথ্য চাইব, যা কাজে লাগানো যায়। যেমন ঋষভ পন্থের মতো ব্যাটসম্যানকে আটকে রাখতে হলে কী করতে হবে।  লেগ সাইডে ওর স্ট্রাইক রেট দেড়শোর উপরে, অফ সাইডে ওর স্ট্রাইক রেট কত।'' 

সব সময়ে ডেটা কাজে নাও লাগতে পারে। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের প্রসঙ্গ উত্থাপ্পন করে অশ্বিন বলছেন, ''স্মিথের ব্যাট নাড়াচাড়া করার বিষয়টা আমি পর্যবেক্ষণ করেছি। ডেটা আমাকে এব্যাপারে সাহায্য করেনি। আমাকে এমন জিনিস খুঁজতে হবে যা মাঠে আমাকে সাহায্য করবে।'' অশ্বিন রসিকতা করে বলেন, আমার মাথা এআই। খেলার মাঠে মস্তিষ্কের ব্যবহার গুরুত্বপূর্ণ বলে মনে করেন অশ্বিন। প্রসঙ্গক্রমে তিনি মহেন্দ্র সিং ধোনির উদাহরণ টেনে আনেন। চটজলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একজনকে বাকিদের থেকে আলাদা করে দেয়। অশ্বিন বলছেন, ''ক্রিকেট মস্তিষ্কের খেলা। মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটার যদি বুঝে যায় বিপক্ষের পরিকল্পনা, তাহলে সে তো টেক্কা দেবেই। ডেটা পথ দেখাবে কিন্তু  সহজাত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ম্যাচ জেতাবে।'' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া