শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সায়ন্তিকা অতীত! বিয়ে করলেন জয় মুখোপাধ্যায়, পাত্রী কে জানেন?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ জানুয়ারী ২০২৫ ০৫ : ০৪Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: অতীতকে পেছনে ফেলে ভালবাসার মানুষের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জয় মুখোপাধ্যায়। শনিবার অলিভিয়া বিশ্বাসের সঙ্গে চার হাত এক করলেন অভিনেতা। বিয়ের পর সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে নিজেই সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন জয়।

একসময় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও জয় মুখোপাধ্যায়ের প্রথমে প্রেম এবং পরে বিচ্ছেদ নিয়ে বিতর্ক ছিল তুঙ্গে। শোনা যায়, জয়ের রাগ নিয়ন্ত্রণ করতে না পারাই ছিল এই সম্পর্কে বিচ্ছেদের কারণ। এমনকি জয়ের বিরুদ্ধে আইনি সহায়তাও নেন সায়ন্তিকা। এরপর জয়ের খারাপ ব্যবহারের জন্য টলিউড থেকেও ব্যান করা হয় এই অভিনেতাকে। তবে অতীত ভুলে নতুন করে কাজ শুরু করেন জয়। 

পরবর্তীকালে বিক্রম বেতাল নামে একটি ধারাবাহিকের শুটিং করলেও তা মুক্তি পায়নি। এক সময় ছোট পর্দা ও বড় পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ছিলেন জয়। তবে ধীরে ধীরে টলিউড থেকে সরে আসেন তিনি। এসবের মাঝেই এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা। 

প্রেমিকা অলিভিয়ার সঙ্গে সাত পাকে জয়। বেশ জাঁকজমকভাবে সামাজিক বিয়ের অনুষ্ঠান করেন যুগল। মালা বদল থেকে সিঁদুর দান বিয়ের প্রত্যেক মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেতা। তবে এর আগে ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে কোনও পোস্ট করেননি জয়। প্রেমিকা অলিভিয়ার সঙ্গে  নেটপাড়ায় তাঁর তেমন কোনও ছবিও পোস্ট করতে দেখা যায়নি। তবে এদিন বিয়ের ছবি শেয়ার করার পরই অভিনেতাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া