সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৫ জানুয়ারী ২০২৫ ০৫ : ০১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কিং কোহলির বহুল প্রতীক্ষিত রঞ্জি প্রত্যাবর্তন দেখার জন্য তৈরি ভারতবাসী। প্রায় ১২ বছর পর রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন হতে পারে বিরাটের। ৩০ জানুয়ারি দিল্লির রঞ্জি ম্যাচের আগে মুম্বইতে বিশেষ অনুশীলন সেশনে দেখা গেল বিরাট কোহলিকে। সঙ্গে ছিলেন ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে থাকা বাঙ্গারের সঙ্গে কোহলির এই সেশন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। বর্ডার গাভাসকার ট্রফিতে অফ স্টাম্পের বাইরের লাইনে বারবার পরাস্ত হয়েছিলেন কোহলি। এদিন অনুশীলনে তাঁকে বিশেষভাবে অফ-স্টাম্প লাইনেই মনোযোগ দিতে দেখা গেছে। সম্প্রতি বর্ডার-গাভাসকার ট্রফিতে নয় ইনিংসের মধ্যে আটবার কোহলি স্লিপ বা উইকেটকিপারের কাছে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।
পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করার পরও পরবর্তী ইনিংসগুলোতে তিনি ধারাবাহিকভাবে একই ভাবে আউট হয়েছেন। জানা গিয়েছে, রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে রেলওয়ের বিরুদ্ধে দিল্লির হয়ে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে বিরাট জানিয়েছেন, ৩০ জানুয়ারির ম্যাচের জন্য উপলব্ধ থাকবেন তিনি। উল্লেখ্য, রঞ্জির গ্রুপ পর্বের পেনাল্টিমেট রাউন্ডে ভারতের বেশিরভাগ জাতীয় দলের ক্রিকেটার অংশ নিয়েছিলেন। কিন্তু কোহলি ঘাড়ের সমস্যার জন্য বিশ্রাম নেন।
উল্লেখ্য, কোহলির শেষ রঞ্জি ট্রফি ম্যাচ ছিল ২০১২ সালে, যেখানে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুটি ইনিংসে তিনি যথাক্রমে ৪ এবং ৪৩ রান করেছিলেন। এদিন অনুশীলনের সময় তাঁকে উঠতি ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে এবং অটোগ্রাফ দিতেও দেখা যায়। এই মুহূর্তগুলোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে রঞ্জির আগে সঞ্জয় বাঙ্গারের সঙ্গে বিরাট কোহলির অনুশীলন নতুন করে ভক্তদের মনে আশা জাগিয়েছে। সামনেই ইংল্যান্ড সিরিজের পর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে কোহলি ফর্মে ফিরলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেকটাই এগিয়ে থাকবে ভারত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি