সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | গোটা ইনিংসে কোনও পেসার বলই হাতে নিলেন না, কী এমন ঘটল? দক্ষিণ আফ্রিকার লিগে ঘটে গেল নজিরবিহীন ঘটনা

Kaushik Roy | ২৫ জানুয়ারী ২০২৫ ০৪ : ৫১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে নজিরবিহীন ঘটনা। গোটা ইনিংসে বল করলেন না কোনও পেস বোলার। ২০ ওভার বল করলেন শুধুই স্পিনাররা। শনিবার দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে ম্যাচ চলছিল প্রিটোরিয়া ক্যাপিটালস পার্ল রয়্যালসের। বোল্যান্ড পার্কে আয়োজিত এই ম্যাচেই অসাধারণ এই  কীর্তি গড়ল পার্ল রয়্যালস। প্রিটোরিয়ার ব্যাটিংয়ের সময় ২০ ওভার বল করলেন বিয়র্ন ফোর্টুইন, দুনিথ ওয়েল্লালাগে, মুজিব উর রহমান, নকাবায়োমজি পিটার এবং জো রুট। এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে পার্ল রয়্যালস। ২০ ওভার ব্যাট করে প্রিটোরিয়াকে ১৪১ রানের লক্ষ্য দেয় তারা।

 

রান ডিফেন্ড করতে নেমে পার্ল অধিনায়ক ডেভিড মিলার সাহসী সিদ্ধান্ত নেন শুধুমাত্র স্পিনারদের ব্যবহার করার। তাঁর এই সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়। রয়্যালস  ম্যাচটি জেতে ১১ রানে। বল হাতে ফোর্টুইন, মুজিব এবং রুট প্রত্যেকে দুটি করে উইকেট নেন। ওয়েল্লালাগে পান একটি উইকেট। ২০ ওভারে প্রিটোরিয়া ক্যাপিটালসের রান দাঁড়ায় ৭ উইকেটে ১২৭। এর আগে, ব্যাট হাতে ইংল্যান্ডের জো রুট দুর্দান্ত পারফরম্যান্স করেন। ৫৬ বলে ৭৮ রান করে তিনি রয়্যালসকে ১৪০ রানে পৌঁছে দেন।

 

অধিনায়ক মিলারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ১৮ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে লড়াই করার জায়গায় নিয়ে যান তিনি। প্রিটোরিয়ার হয়ে উইল জ্যাকস ৫৬ এবং কাইল ভারনে ৩০ রান করেন। তবে বাকিরা কেউ দুই অঙ্কের রানেও পৌঁছতে পারেননি। ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান জো রুট। এই জয়ের পরেই টানা তৃতীয়বার প্লে-অফে জায়গা নিশ্চিত করল লিগ শীর্ষে থাকা পার্ল রয়্যালস।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া