সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ক্যাম্পে থেকেই অনুশীলন করতে পারবেন খেলোয়াড়রা, ফুটবলের উন্নতির লক্ষ্যে নয়া উদ্যোগ ভবানীপুর এফসির

Kaushik Roy | ২৫ জানুয়ারী ২০২৫ ০৪ : ৪৩Kaushik Roy

আজকাল ওযেবডেস্ক: ভারতীয় ফুটবলে তরুণ প্রতিভাদের তুলে ধরার লক্ষ্যে প্রথম রেসিডেন্সিশিয়াল ফুটবল অ্যাকাডেমি চালু করতে চলেছে ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া। ভবানীপুর এফসির তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, এই অ্যাকাডেমি মেদিনীপুরের পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে তোলা হয়েছে। এর প্রযুক্তিগত অংশীদার হিসেবে যুক্ত রয়েছে লা লিগা অ্যাকাডেমি স্কুলস ইন্ডিয়া। ভবানীপুর এফসির প্রধান শ্রী শৃঞ্জয় বসু ঘোষণা জানান, অ্যাকাডেমিটি সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হবে। যাতে করে তরুণ খেলোয়াড়দের পরিবারের উপর কোনও আর্থিক চাপ সৃষ্টি না আসে।  প্রো ইন্ডিয়ার পরিচালক এবং অ্যাকাডেমির সিইও শ্রী অপরূপ চক্রবর্তী জানিয়েছেন, 'প্রত্যেক বছর অ্যাকাডেমির তরফে অনূর্ধ্ব-১১, অনূর্ধ্ব-১৩ এবং অনূর্ধ্ব-১৫ বিভাগ থেকে ২৫ জন করে ফুটবলার বেছে নেওয়া হবে। এই খেলোয়াড়দের লা লিগার পাঠ্যক্রম অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হবে। দায়িত্বে থাকবেন যা লা লিগা অ্যাকাডেমি স্কুলস ইন্ডিয়ার টেকনিক্যাল ডিরেক্টর মিগুয়েল কাসাল। এছাড়াও ফুটবলের বিভিন্ন বিশ্লেষণ ব্যবস্থার মাধ্যমে খেলোয়াড়দের উন্নতি ও পারফরম্যান্স নিয়মিতভাবে লক্ষ্য রাখা হবে।'

 

 

জানা গিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে এই অ্যাকাডেমি চালু করার পরিকল্পনা করা হয়। ভবানীপুর এফসি-র চিফ কো-অর্ডিনেটর শ্রী রাতুল সরকার জানিয়েছেন, অ্যাকাডেমি চালুর আগে প্রশিক্ষকদের জন্য বিশেষ ওয়ার্কশপেওর আয়োজন করা হয়েছিল। লা লিগা ফুটবল স্কুল ইন্ডিয়ার টেকনিক্যাল ডিরেক্টর মিগুয়েল কাসালের বক্তব্য, বিনামূল্য ক্যাম্প চালু করায় আকৃষ্ট হবেন তরুণ ফুটবলাররাও। পাশাপাশি, লা লিগা অ্যাকাডেমি স্কুলস ইন্ডিয়া ধারাবাহিক ভাবে প্রযুক্তিগত সহায়তা দেবে। আইএফএ-র সেক্রেটারি অনির্বাণ দত্ত ভবানীপুর এফসি প্রোইন্ডিয়ার এই উদ্যোগকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন। প্রয়োজনীয় সমস্ত সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি।  উল্লেখ্য, ভবানীপুর এফসি প্রোইন্ডিয়া গত বছরের জুলাইতে মালয়েশিয়ায় আয়োজিত লা লিগা ইয়ুথ টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৪ বিভাগে জয়লাভ করে ইতিহাস গড়েছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া