সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৫ জানুয়ারী ২০২৫ ০৪ : ০৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কলকাতার ইডেন গার্ডেন্সের পর চেন্নাইয়ের চিপক। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচে ইংল্যান্ডকে দু’উইকেটে হারাল ভারত। এখনও পর্যন্ত সিরিজের দুই ম্যাচের মধ্যে তফাৎ একটাই। ইডেনে যেমন হেলায় ব্রিটিশদের পর্যদুস্ত করেছিল টিম ইন্ডিয়া এদিন সেই দায়িত্বটা একাই কাঁধে তুলে নিলেন তিলক ভার্মা। ১৬৬ রান তাড়া করতে নেমে তিলকের ৫৫ বলে অপরাজিত ৭২ রানের ইনিংসই ম্যাচ জেতাল ভারতকে। চার বল বাকি থাকতে এদিন রুদ্ধশ্বাস জয় তুলে নিল টিম ইন্ডিয়া। তিলকের সঙ্গে মূলত সঙ্গ দিলেন লোয়ার অর্ডার ব্যাটাররা। অলরাউন্ডার ওয়াশইংটন এবং দুই বোলার রবি বিষ্ণোই, অর্শদীপ সিং। তবে শেষ ওভার পর্যন্ত ধরে খেলে, বল বুঝে শট খেলে যে বুদ্ধিমত্তার পরিচয় দিলেন তিলক তা সত্যিই প্রশংসনীয়। এর আগে দক্ষিণ আফ্রিকায় মারকুটে তিলককে দেখা গিয়েছিল।
এদিন তিন নম্বরে নেমে অন্য ভূমিকায় খেললেন তিনি। ১৬৬ রান তাড়া করতে নেমে প্রথম থেকেই ব্যাট চালানো শুরু করেন স্যামসন এবং অভিষেক। তাঁরা জানতেন স্পিনার আসার আগে যতটা সম্ভব রান তুলে ফেলতে হবে। তবে ওপেনিং জুটি এদিন বেশিক্ষণ টেকেনি। ১২ রান করে অভিষেক ফেরার কিছুক্ষণ পর আউট হন স্যামসনও। পাওয়ার-প্লের সুবিধা নিয়ে অধিনায়ক স্কাইয়ের সঙ্গে জুটি বাঁধেন তিলক। সেই শুরু। সূর্যকুমার ১২ রানে ফেরার পর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি হার্দিক এবং ধ্রুব জুড়েল। সৌজন্য ইংল্যান্ডের ব্রাইডন কার্স। এক প্রান্ত থেকে ক্রমাগত রান আটকে রাখছিলেন আদিল রশিদ। সেই সুবিধা নিয়েই তিন উইকেট তুলে নেন কার্স। একটা সময় মনে হচ্ছিল সেই কার্সের অভিশাপেই ম্যাচ বেরিয়ে যাবে ভারতের হাত থেকে।
কিন্তু জোফ্রা আর্চারের একটা ওভারেই খেলা ঘুরিয়ে দেন সাত নম্বরে নামা ওয়াশিংটন। মারেন দুটি বিশাল ছক্কা এবং একটি চার। দিনটা আর্চারের জন্য খুব একটা ভাল যায়নি। চার ওভার বল করে প্রথমবার নিজের টি-টোয়েন্টি কেরিয়ারে ৬০ রান খেয়েছেন তিনি। জোফ্রা আর্চারের শেষ ওভারে তাঁকে ফের জোড়া ছক্কা হাঁকান তিলক ভার্মা। ইনিংসের ১৯তম ওভারে লিভিংস্টোনকে বল দিয়ে সারপ্রাইজ দিয়েছিলেন বাটলার। কিন্তু পরিকল্পনায় একদম জল ঢেলে দেন বিষ্ণোই। তিলককে যখন আটকাতে ব্যস্ত ইংলিশ বোলাররা গুরুত্বপূর্ণ সময়ে বাউন্ডারি হাঁকান ভারতীয় স্পিনার। শেষ ওভারে জয়ের জন্য বাকি ছিল ছ’রান। জেমি ওভারটনের বলে সহজেই সেই রান তুলে নেন তিলক। পাঁচ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-০ এগিয়ে গেল ভারতীয় দল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি