সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৫ জানুয়ারী ২০২৫ ০২ : ৪৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ভেনিজুয়েলা থেকে এসেই ইস্টবেঙ্গল সমর্থকদের মন জিতে নিয়েছেন রিচার্ড সেলিস।
সাত নম্বর জার্সিধারী উইং ধরে দৌড়চ্ছেন। পায়ের কাজ দেখাচ্ছেন। ওয়ান-টু খেলে প্রতিপক্ষকে সমস্যায় পেলে দিচ্ছেন। আবার সমর্থকদের তাতিয়ে দিচ্ছেন।
এহেন রিচার্ড সেলিসের খেলা দেখে তিন প্রধানে খেলা ডগলাস দ্য সিলভা বলছেন, ''রিচার্ড সেলিস ভাল প্লেয়ার। যাঁরা ফুটবল বোঝেন, তাঁরা এতদিনে বুঝে গিয়েছেন রিচার্ড সেলিস কোয়ালিটি প্লেয়ার। কিন্তু ওকে ইস্টবেঙ্গলের পরিস্থিতিটা আগে ভাল করে বুঝতে হবে।''
রিচার্ড সেলিসের প্রশংসা করে ক্লেটন সিলভাকে বলতে শোনা গিয়েছে, ''রিচার্ড ভাল প্লেয়ার। ও ইস্টবেঙ্গলকে সাহায্য করতে এসেছে। আসার পর থেকে কিন্তু ছাপ রাখছে।''
ডগলাস বলছেন, ''রিচার্ডের সঙ্গে ক্লেটনের কম্বিনেশন ভাল লাগছে। তার একটা প্রধান কারণ হল ক্লেটন আত্মত্যাগ করেছে দলের জন্য। নিজের পজিশন ছেড়ে দিচ্ছে।''
প্রাক্তন ফুটবলাররা বলছেন রিচার্ড সেলিস বুদ্ধিমান প্লেয়ার। তবে আরও কয়েকটা ম্যাচ খেললে পুরোদস্তুর ম্যাচ ফিট হয়ে যাবেন।
এ দেশের ফুটবল হাতের তালুর মতো চেনা ডগলাস নবাগত বিদেশি রিচার্ড সেলিসকে পরামর্শ দিয়ে বলছেন, ''রিচার্ড হয়তো মনে করছে ইস্টবেঙ্গল লিগ তালিকায় উপরের দিকে রয়েছে। ফ্যান্সি ফুটবলের দিকে ঝুঁকছে ও। বুক দিয়ে বল নামাচ্ছে, বল পায়ে বেশি রেখে পায়ের কাজ দেখাচ্ছে। এগুলো এখন না করলেই ভাল। তাহলে ইস্টবেঙ্গল লাভবান হবে। বল তাড়াতাড়ি ছাড়তে হবে।''
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সুযোগ তৈরি করেছেন রিচার্ড সেলিস। তাঁর একটা শট আছড়ে পড়ে কেরল ব্লাস্টার্সের পোস্টে। গোলের কাছাকাছি গিয়েছেন কিন্তু এখনও গোল করতে পারেননি ভেনিজুয়েলার ফুটবলার।
সমর্থকদের বিশ্বাস রিচার্ড সেলিস দাঁড়িয়ে যাবেন। তাঁর ছোঁয়ায় বদলে যাবে ইস্টবেঙ্গল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি