রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Gautam Gambhir: শ্রীসন্থের পর এবার নিশানায় ধোনি, ফের বিতর্কিত মন্তব্য গম্ভীরের

Sampurna Chakraborty | ১০ ডিসেম্বর ২০২৩ ১৮ : ০৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: একের পর এক বিতর্কিত মন্তব্য। হঠাৎই শিরোনামে গৌতম গম্ভীর। এস শ্রীসন্থের পর এবার তাঁর পরবর্তী নিশানা মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপজয়ী অধিনায়ককে কটাক্ষ করে অন্য সতীর্থের পাশে দাঁড়ালেন গম্ভীর। ২০১১ বিশ্বকাপ ফাইনালে ধোনির মারা সেই ছক্কা ইতিহাসের পাতায় উঠে গিয়েছে। রবি শাস্ত্রী বলেছিলেন, "ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল।" এখনও সেই ছয় এবং শাস্ত্রীর ধারাভাষ্যের কথা প্রায় উঠে আসে। যা একেবারেই নাপসন্দ গম্ভীরের। তিনি মনে করেন, ২০১১ বিশ্বকাপের আসল নায়ক ছিলেন যুবরাজ সিং। তাঁকেই ভুলে গিয়েছে সবাই। এই প্রসঙ্গে একটি পডকাস্টে গম্ভীর বলেন, "২০১১ বিশ্বকাপে কে সেরা হয়েছিল সেটা সবার মনে আছে। কিন্তু এখন আর কেউ ওর কথা বলে না। ওর প্রচার করার কেউ নেই। অনেকেই যোগ্য সম্মান পায়নি বলে দাবি করে। কিন্তু তাঁরা নিজেরাই যোগ্যদের সম্মান দেয় না। তাঁদের ছোট করার চেষ্টা করে।" কার দিকে ইঙ্গিত করছেন বুঝতে অসুবিধা নেই। ঘুরিয়ে রবি শাস্ত্রীকেও একহাত নেন। গম্ভীর বলেন, "সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকারদের দায়িত্ব সবাইকে যোগ্য সম্মান দেওয়া। একজনকে পুরো সময় দিলাম, আর অন্যজনকে মাত্র ১০ মিনিট! এটা গ্রহণযোগ্য নয়।" উল্লেখ্য, সম্প্রতি একের পর এক ঘটনায় চর্চায় উঠে আসছেন গম্ভীর। সদ্য শ্রীসন্থের সঙ্গে "ফিক্সার" মন্তব্যে বিতর্কে জড়িয়েছেন। এবার অকারণেই ধোনিকে খোঁচা মেরে অহেতুক মন্তব্য করে বসলেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া