সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৫ জানুয়ারী ২০২৫ ০১ : ১৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কলকাতার ইডেন গার্ডেন্সে বরুণ চক্রবর্তীর বলে কুপোকাত হওয়ার পর এক অদ্ভুত যুক্তি দিয়েছিলেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের ভাইস ক্যাপ্টেন হ্যারি ব্রুক। তিনি জানান, কলকাতায় কুয়াশার কারণে বরুণ চক্রবর্তীর স্পিন খেলা খুব কঠিন হয়ে গিয়েছিল। কুয়াশার কারণে রাতে বল বোঝা আরও কঠিন ছিল। চেন্নাই ম্যাচের আগে ব্রুক বলেন, ‘আশা করি এখানে বাতাস একটু পরিষ্কার। আমরা বল আরও ভালোভাবে দেখতে পারব। টি-টোয়েন্টি ক্রিকেটে স্পিন খেলা সম্ভবত সবচেয়ে কঠিন। তার ওপর আমি প্রায়ই স্পিনারকে জোরে মারতে গিয়ে আউট হয়ে যাই’।
কলকাতায় প্রথম ম্যাচে বরুণ চক্রবর্তীর গুগলি ধরতেই পারেননি ব্রুক। এদিনও তার অন্যথা হল না। সেই বরুণের বলেই ফিরতে হল তাঁকে। উল্টে, ধারাভাষ্যে থাকা গাভাসকার এবং শাস্ত্রীর কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে। প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী ব্রুকের মন্তব্যের পর রসিকতার সুরে বলেছিলেন, ‘হ্যারি ব্রুকের জন্য সুসংবাদ, এখানে কোনও ধোঁয়াশা নেই’। এদিন বরুণ চক্রবর্তী ম্যাচের সপ্তম ওভারে ব্রুককে আউট করেন। সুনীল গাভাসকার মজার সুরে বলেন, ‘এখানে আলো পরিষ্কার। কোনও ধোঁয়াশা নেই’। উল্লেখ্য, চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার চেপক স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর সাত বছর পরে এই ফরম্যাটে ভারত ফের টি-টোয়েন্টি খেলছে চেন্নাইতে। চেন্নাইয়ে দ্বিতীয় টি-২০ ম্যাচেও সুযোগ পেলেন না মহম্মদ সামি। দলে দুটো পরিবর্তন হয়। চোট পাওয়া নীতিশ কুমার রেড্ডি এবং রিঙ্কু সিংয়ের জায়গায় সুযোগ পান ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেল। কিন্তু এখনও সামির কপাল খুলল না। জায়গা হল না বঙ্গ পেসারের। সিরিজের বাকি ম্যাচে পাওয়া যাবে না নীতিশকে। তবে চতুর্থ ম্যাচ থেকে ফিরবেন রিঙ্কু।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি