সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৫ জানুয়ারী ২০২৫ ০০ : ১৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: এক ম্যাচ বাকি থাকতেই শেষ হয়ে গেল বাংলার রঞ্জি অভিযান। ঘরের মাঠে হরিয়ানার কাছে লজ্জার হার। রঞ্জির ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানে আউট হয়ে লজ্জা আরও বাড়ায় বাংলার ক্রিকেটাররা। শনিবার কল্যাণীতে ২৮৩ রানে হারলেন অনুষ্টুপরা। নিজেদের পাতা ফাঁদেই আটকে যায় বাংলা। মাত্র ৮৫ রানে দ্বিতীয় ইনিংস শেষ। কোনও ব্যাটার দাঁড়াতেই পারেনি। সর্বোচ্চ রান ঋদ্ধিমান সাহার। ২৫ রান করেন তিনি। হারের ফলে বাংলার বিদায় নিশ্চিত। পরের পর্বে যেতে গ্রুপের শেষ দুটো ম্যাচ জিততেই হত। কিন্তু ঘরের মাঠে হরিয়ানার কাছেই হেরে বসলেন ঋদ্ধিরা।
এই ম্যাচে বাংলার ব্যাটিং কিছুটা দুর্বল ছিল। দুই প্রধান ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ চ্যাটার্জি ছিল না। শাহবাজ আহমেদকেও পাওয়া যায়নি। যার বলে কল্যাণীতে গ্রিন টপ উইকেট বানানো হয়। যাতে বোলারদের কাঁধে ভর করে ম্যাচ বের করতে পারে বাংলা। এটাই বুমেরাং হয়ে ফিরল। হরিয়ানার প্রথম ইনিংসে পরিকল্পনা কাজ দেয়। ১৫৭ রানে শেষ হয় বিপক্ষের ইনিংস। কিন্তু হরিয়ানার রান পেরোতে পারেনি বাংলা। ১২৫ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে বাংলার বোলিং ব্যর্থ। নিশান্ত সিন্ধু এবং হিমাংশু রানার ব্যাটে ভর করে ৩৩৬ রান করে হরিয়ানা। পাঁচ উইকেট পান সুরজ সিন্ধু জয়েসওয়াল। কিন্তু রানের পাহাড় গড়া আটকাতে পারেননি।
হরিয়ানার দেওয়া টার্গেট তাড়া করতে গিয়ে নাকানি-চোবানি খায় বাংলা। ডাহা ফ্লপ বাংলার ব্যাটাররা। ঋদ্ধিমান সাহা, অঙ্কিত চ্যাটার্জি, প্রদীপ্ত প্রামাণিক ছাড়া কেউই দুই অক্ষরের রানে পৌঁছতে পারেনি। মুড়ি মুড়কির মতো উইকেট হারাতে থাকে বাংলা। ২৫ রানে অপরাজিত থাকেন ঋদ্ধি। শেষপর্যন্ত ঘরের মাঠে লজ্জার ইতিহাস। মাত্র ৮৫ রানে শেষ বাংলার দ্বিতীয় ইনিংস। দু'বছর আগে ঘরের মাঠে রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছিল বাংলা। কিন্তু ইডেনে সৌরাষ্ট্রের কাছে হারেন মনোজ তিওয়ারির দল। তারপর থেকে আবার সাক্ষী সেই ব্যর্থতা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি