সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বিফলে শার্দুলের শতরান, তারকাখচিত মুম্বইকে হারিয়ে ১০ বছর পর নজির গড়ল জম্মু-কাশ্মীর

Kaushik Roy | ২৫ জানুয়ারী ২০২৫ ০০ : ১৩Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে বিকেসি স্টেডিয়ামে তারকাখচিত মুম্বইকে হারিয়ে ইতিহাস গড়ল জম্মু ও কাশ্মীর। ২০৫ রানের লক্ষ্য তাড়া করে পাঁচ উইকেট অজিঙ্ক্য রাহানের মুম্বইকে হারাল তারা। ১০ বছর পর জম্মু কাশ্মীরের কাছে হারতে হল মুম্বইকে। দ্বিতীয় ইনিংসে শার্দুল ঠাকুরের লড়াকু ১১৯ রানের ইনিংসেরও পরেও ম্যাচে ফিরতে পারল না মুম্বই। নির্ধারিত রান তাড়া করে জয়ের লক্ষ্যে দলকে এগিয়ে নিয়ে যান জম্মু-কাশ্মীরের ওপেনার শুভম খাজুরিয়া (৪৫), ইয়াওয়ার হাসান (২৪) এবং এবং বিভ্রান্ত শর্মা (৩৪)। শেষের দিকে আবিদ মুশতাক এবং উইকেটকিপার ব্যাটার কনহাইয়া ওয়াধাওয়ানের লড়াকু ইনিংসে সহজেই জয় তুলে নেয় জম্মু ও কাশ্মীর। মুম্বইয়ের হয়ে দীর্ঘ নয় বছর পর রঞ্জি ট্রফিতে ফিরেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

 

কিন্তু প্রথম ইনিংসে মাত্র তিন রানে আউট হন রোহিত। রান পাননি উল্টো দিকে নামা মুম্বইয়ের অন্য ওপেনার যশস্বী জয়সওয়ালও দ্রুত। দলের টপ এবং মিডল অর্ডার ভেঙে পড়লেও শার্দুল ঠাকুরের অর্ধশতরানে ১২০ রান তোলে মুম্বই। জম্মু কাশ্মীরের পেসার উমর নাজির এবং যুধবীর সিং চারটি করে উইকেট নেন। অন্যদিকে, খাজুরিয়ার অর্ধশতক এবং আবিদ মুশতাকের ৩৭ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসে প্রথম ইনিংসে ৮৬ রানের লিড নেয় জম্মু কাশ্মীর। দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ভঙ্গিতে দুটি চার ও তিনটি ছয় সহ ৩৫ বলে ২৮ রান করে যুধবীরের বলে আউট হয়ে যান। যশস্বী জয়সওয়ালও ২৬ রান করে আউট হন।

 

অধিনায়ক অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার এবং শিভম দুবের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। মুম্বইকে ম্যাচে ফেরায় তনুশ কোটিয়ানের ১৩৬ বলে ৬২ এবং শার্দুল ঠাকুরের ১৩৫ বলে ১১৯ রানের অনবদ্য শতরান। কিন্তু ২০৫ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিসং ব্যাট করতে নেমে সেই রান তুলে দেয় জম্মু কাশ্মীরের ব্যাটাররা। এর আগে  ২০১৪ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জম্মু ও কাশ্মীর মুম্বইকে চার উইকেটে হারিয়েছিল। সেই ম্যাচেও প্রথম ইনিংসে খাজুরিয়া সেঞ্চুরি করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে ৭৮ রান করেছিলেন। ১০ বছর পর ফের তারকাখচিত মুম্বইকে হারিয়ে নজির গড়ল উমর নাজিরের দল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া