সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ জানুয়ারী ২০২৫ ২৩ : ৫০Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: সাধারণ ঘামের কোনও গন্ধ হয় না। কিন্তু এই ঘামের সঙ্গে যখন ব্যাকটেরিয়া যুক্ত হয়, তখন দুর্গন্ধ তৈরি হয়। গায়ের দুর্গন্ধ বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়! যতই সাজ পোশাক ভাল করুন না কেন, গায়ের দুর্গন্ধ যে ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলে তা বলাই বাহুল্য! অনেকেই রোজকার জীবনে ঘামের দুর্গন্ধের সমস্যায় ভরসা রাখেন নামিদামি ব্র্যান্ডেড পারফিউমের উপর। কিন্ত তাতেও অনেক সময় সুরাহা মেলে না। যার জন্য কেন গায়ে দু্র্গন্ধ হচ্ছে তার কারণ জানা জরুরি।
গবেষণায় দেখা গিয়েছে, ভিটামিন বি৬ বা ভিটামিন বি১২-এর ঘাটতি হলে শরীরে দুর্গন্ধ হয়। কারণ এই দুই ভিটামিন অ্যামিনো অ্যাসিড মেটাবলিজম ও ভাঙনে জড়িত। কাজেই এই দুই ভিটামিনের ঘাটতি হলে শরীর বেশি পরিমাণে দুর্গন্ধ সৃষ্টিকারী যৌগ তৈরি করে যা শরীরের প্রাকৃতিক গন্ধকে প্রভাবিত করে। কখনও কখনও ভিটামিন ডি-এর অভাব হলেও গায়ে বিকট গন্ধ তৈরি হতে পারে।
শুধুই ভিটামিন নয়, বিশেষজ্ঞদের কথায়, গায়ের দুর্গন্ধ আদতে কিছু সময় রোগের ইঙ্গিত হতে পারে। আসলে ঘামের সঙ্গে গায়ের দুর্গন্ধের কোনও সম্পর্ক নেই। অনেক সময় দেখা যায়, তেমন ঘাম না হলেও একজনের গায়ে বেশ দুর্গন্ধ হচ্ছে। এর পিছনেও ব্যাকটেরিয়া ও রোগের বড় ভূমিকা রয়েছে।
ডায়াবেটিসের কারণেও গায়ে দুর্গন্ধ হতে পারে। বিশেষজ্ঞদের কথায়, ডায়াবেটিসের কারণে অনেকের কিটোঅ্যাসিডোসিস রোগটি হয়ে থাকে। এই রোগে রক্তে কিটোনের পরিমাণ বেড়ে যায়। কিটোন রক্তকে অ্যাসিডিক বা আম্লিক করে ফেলে। যার জেরে গায়ে দুর্গন্ধ হয়।
মানব শরীরে উৎপন্ন যাবতীয় বর্জ্য পদার্থসমূহ শরীর থেকে বেরিয়ে যায় লিভার এবং কিডনির সাহায্যে। কোনওভাবে এইগুলি রোগগ্রস্ত হলে, সেই বর্জ্য সহজে বেরতে পারে না। তখন তা শরীরের ভিতরেই জমতে থাকে। ফলে দুর্গন্ধ হয়। তাই লিভার ও কিডনির সমস্যাতেও গায়ে দুর্গন্ধ হতে পারে।
অন্তঃসত্ত্বা অবস্থায়ও অনেক সময় শরীরের গন্ধে পরিবর্তন আসতে পারে। এর অন্যতম কারণ হল, শরীরে হরমোনের পরিবর্তন। অন্তঃসত্ত্বা অবস্থায় রক্তপ্রবাহ বৃদ্ধি পায়। ফলে ঘাম বেশি হয়। এই সমস্যার মোকাবিলা করতে শরীর আর্দ্র রাখা প্রয়োজন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?