সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Injuries to Nitish Kumar Reddy and Rinku Singh has forced the two players out of the team

খেলা | একটু পরেই চেন্নাইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি, তার আগে বড় সড় ধাক্কা ভারতের সাজঘরে, সূর্যর দল কি পারবে সামলে উঠতে?

KM | ২৫ জানুয়ারী ২০২৫ ২৩ : ৩৪Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ইডেন গার্ডেন্সে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খুব সহজেই ভারত হারিয়েছে ইংল্যান্ডকে। কিন্তু তার পরেই বিপর্যয় নেমে এসেছে ভারতের সাজঘরে। চেন্নাইয়ে একটু পরেই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের বল গড়াতে চলেছে। সেই ম্যাচে দু'জন তারকা ক্রিকেটারকে মাঠের বাইরে রেখে খেলতে নামছে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া।   

একজন নীতীশ কুমার রেড্ডি। দ্বিতীয় জন রিঙ্কু সিং। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলোয় খেলতেই আর পারবেন না নীতীশ কুমার। অন্য দিকে রিঙ্কু সিং দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে নামতে পারবেন না বলেই খবর। চেন্নাইয়ে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে নামচে ইংল্যান্ড। নীতীশের পরিবর্তে শিবম দুবে দলে ঢুকেছেন। 

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময়ে রিঙ্কু সিংয়ের কোমরে টান ধরে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে বলা হয়েছে, রিঙ্কু দ্রুত উন্নতি করছে। বিসিসিআই-এর মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন রিঙ্কু। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা প্লেয়ার।  

চেন্নাইয়ে অনুশীলনের সময়ে নীতীশের পাঁজরে টান ধরে। এনসিএতে পাঠানো হয়েছে তাঁকে। এদিকে ইডেন ম্যাচের অন্যতম নায়ক অভিষেক শর্মাও দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত বলেই খবর। অনুশীলনে চোট পেয়েছেন তিনি। শুক্রবার চেন্নাইয়ে ক্যাচ অনুশীলনের সময় গোড়ালিতে চোট পান অভিষেক। অভিষেক কি নামবেন শনিবার? দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামার আগে ভারতের চিন্তা বাড়াল চোটআঘাত। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া