সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | রঞ্জিতে শতরান, বিতর্কিত আউটের পর মেজাজ হারালেন গিল

Sampurna Chakraborty | ২৫ জানুয়ারী ২০২৫ ২২ : ১৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তনে ব্যর্থ রোহিত শর্মা। রান পাননি যশস্বী জয়েসওয়াল এবং শ্রেয়স আইয়ার।‌তবে খরা কাটিয়ে রানে ফিরলেন শুভমন গিল। রঞ্জি ট্রফির ম্যাচে পাঞ্জাবের হয়ে শতরান করেন তারকা ক্রিকেটার। অপর প্রান্তে কোনও সাহায্য পাননি। ১৭১ বলে ১০২ রান করেন গিল। কিন্তু বিতর্কিত আউট হন। রঞ্জিতে ডিআরএস না থাকায় রেফারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারেননি। কিন্তু যেভাবে আউট হয়েছেন, মানতে পারেননি। তিনি মনে করেন, বল ব্যাটে লেগে প্যাড ছুঁয়েছে। তাসত্ত্বেও তাঁকে আউট দেওয়া হয়। ডিআরএস না থাকায়, সিদ্ধান্ত মেনে নিতে হয়। কিন্তু ক্ষোভ প্রকাশ করেন গিল। আউট হওয়ার পর নিজের ব্যাট শূন্য ছুড়ে মারেন শুভমন। সচরাচর তাঁর থেকে এরকম প্রতিক্রিয়া পাওয়া যায় না। প্রচণ্ড বিরক্ত হয়ে মাঠ ছাড়েন। 

গিল আউট ছিলেন না। কিন্তু আম্পায়ার তাঁকে এলবিডব্লু দেন। পাঞ্জাব ম্যাচ হারায় তাঁকে হতাশ দেখায়। প্রথম ইনিংসে বিশাল ৪২০ রানের লিড নেয় কর্ণাটক। মাত্র ৫৫ রানে আউট হয়ে যায় পাঞ্জাব। ৪ রান করেন গিল। দ্বিতীয় দিনের শেষে ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪ রান ছিল পাঞ্জাবের। শেষপর্যন্ত ২১৩ রানে অলআউট হয়ে যায়। ইনিংস এবং ২০৭ রানে হারে পাঞ্জাব। প্রথম ইনিংসে ৪৭৫ রান তোলে কর্ণাটক। দ্বিশতরান করেন রবিচন্দ্রন শরণ। ইনিংস জয়ের জন্য সাত পয়েন্ট সংগ্রহ করে। বর্ডার-গাভাসকর ট্রফিতে সাফল্য পাননি গিল। ব্যাট হাতে তেমন অবদান ছিল না ২৫ বছরের ব্যাটারের। রঞ্জিতে শতরান তাঁর মনোবল ফেরাবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া