সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | দলে চার ভারতীয়, আইসিসির টি-২০ বর্ষসেরা দলের অধিনায়ক কে?

Sampurna Chakraborty | ২৫ জানুয়ারী ২০২৫ ২১ : ১৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন পর ক্রিকেটীয় কারণে একটু খুশি হওয়ার সুযোগ পেলেন রোহিত শর্মা। আইসিসি টি-২০ বর্ষসেরা দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। টিম ইন্ডিয়াকে দ্বিতীয়বার সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ জেতানোর ফলস্বরূপ অলস্টার দলের নেতাও করা হয় রোহিতকে। লাল বলের ক্রিকেটে খারাপ ফর্ম চলার মাঝেই দলকে টি-২০ বিশ্বকাপ দেন হিটম্যান। শুধু তাই নয়, টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। বর্তমানে তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠলেও, ছ'মাস আগে নেতা রোহিতের জয়জয়কার ছিল সর্বত্র। রোহিত ছাড়াও ভারতের আরও তিনজন আইসিসির বর্ষসেরা দলে সুযোগ পেয়েছেন। তাঁরা হলেন, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং এবং হার্দিক পাণ্ডিয়া। টি-২০ বিশ্বকাপের সিরিজ সেরা হন বুমরা। আগের দিনই আইসিসি বর্ষসেরা একদিনের ক্রিকেট দল প্রকাশিত হয়। সেই দলে ভারতের একজনও ছিল না। শেষমেষ টি-২০ দলে চারজন থাকায় কিছুটা মান বাঁচল। 

আইসিসির সেরা দলে ওপেনার হিসেবে রোহিতের সঙ্গে রাখা হয়েছে ট্রাভিস হেডকে। তিন নম্বরে ফিল সল্ট। টি-২০ বিশ্বকাপে সাত ম্যাচে ২৫৫ রান করেন হেড। তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে শেষ করেন। একইসঙ্গে আইপিএলেও দুর্দান্ত ফর্মে ছিলেন। গতবছর তিনটে শতরান করেন ফিল সল্ট। যার ফলে আইসিসি সেরা একাদশে জায়গা করে নেন। ২০২৪ সালে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান নিকোলাস পুরানের। ২০০০ এর বেশি রান করেন। তাঁকে উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে। টি-২০ বিশ্বকাপে ছন্দে না থাকা বাবর আজমও সার্বিক পারফরম্যান্সের বিচারে দলে জায়গা করে নিয়েছে। অলরাউন্ডার হিসেবে দলে আছেন জিম্বাবোয়ের সিকান্দর রাজা, ভারতের হার্দিক পাণ্ডিয়া এবং আফগানিস্তানের রশিদ খান। টি-২০ বিশ্বকাপে সেরা অলরাউন্ডার ছিলেন হার্দিক। রশিদ আফগানিস্তানকে ঐতিহাসিক সেমিফাইনালে তোলেন। টি-২০ বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন যশপ্রীত বুমরা।‌ ১৫ উইকেট তুলে নেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট অর্শদীপ সিংয়ের। তাঁর ঝুলিতে ১৭ উইকেট। ২০২৪ সালে ১৮ ম্যাচে ৩৬ উইকেট তুলে নেন তিনি। রশিদ খানের পাশাপাশি আরেকজন স্পিনার হিসেবে বেছে নেওয়া হয় শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া