সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Two Batters Could Be Dismissed In Same Delivery

খেলা | এক বলে দু'টি আউট, ৬টি ডট বল খেললে আউট! এমন আজব নিয়ম চালু হতে চলেছে ক্রিকেটে

KM | ২৫ জানুয়ারী ২০২৫ ১৯ : ৪৪Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: বিগ ব্যাশকে আকর্ষণীয় করতে নতুন নিয়ম আনা হতে পারে। অদ্ভুত সব নিয়ম নিয়ে আলোচনা চলছে। এই ধরনের নিয়ম অদ্যাবধি দেখাই যায়নি ক্রিকেট মাঠে। বিগ ব্যাশ কর্তৃপক্ষ এসব নিয়ম নিয়ে বিশেষ চিন্তাভাবনা করতে শুরু করেছে বলে জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড। 

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্য়মের প্রতিবেদন অনুয়ায়ী, বিগ ব্যাশে এক বলে দুই আউটের নিয়ম চালু করা হতে পারে। আবার ৬টি বল ডট হলে সংশ্লিষ্ট ব্যাটসম্যানকে আউট বলে ঘোষণা করাও হতে পারে। ক্রিকেটকে আরও বেশি আকর্ষণীয়, আরও বেশি দর্শকদের কাছে যাতে গ্রহণযোগ্য হতে পারে, সেই দিকেই এগনোর চেষ্টা করছে বিগ ব্যাশ। 

দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে রান আউট হওয়ার ঘটনা ক্রিকেট মাঠে নতুন নয়।  এ ক্ষেত্রে একজন ব্যাটসম্যানই আউট হন। একজন রান আউট হলে বল 'ডেড' হয়ে য়ায়। অন্য প্রান্তের ব্যাটসম্যান ক্রিজের বাইরে থাকলেও অপর ব্যাটার রান আউট হয় না। 
কিন্তু বিগ ব্যাশ এই নিয়মটি বদলানোর চিন্তাভাবনা করতে শুরু করেছে। ফিল্ডিং করা দল যদি দু'প্রান্তের উইকেট ভাঙতে পারে, তাহলে দু'জন ব্যাটসম্যানই আউট হতে পারে।  

এক বলে দু'টি আউটের পাশাপাশি একই বলে ক্যাচ ও রান আউটের কথা নিয়েও কথাবার্তা চলছে বলে জানা গিয়েছে। 

বল করার নিয়মেও বদল আনা হতে পারে বলে কথাবার্তা চালাচ্ছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। ক্রিকেটের বর্তমান নিয়ম অনুয়ায়ী, এক প্রান্ত থেকে এক ওভারই বল করতে পারেন বোলার। সংশ্লিষ্ট বোলারের ওভার শেষ হয়ে গেলে অন্য প্রান্ত থেকে বল করেন অন্য বোলার।  এতে ফিল্ডিং পরিবর্তন হয়। সময়ও খরচ হয়।  

এক প্রান্ত থেকে ৬ বলের জায়গায় ১২ বল করা যায় কিনা, তা নিয়েও আলোচনা চলছে। অবশ্য এক্ষেত্রে একটি দল এক ম্যাচে টানা দু' ওভার বোলিং করতে পারবে মাত্র দুবার। আবার টানা ৬টি বল 'ডট' খেললে আউট ঘোষণা করা হতে পারে ব্যাটসম্যানকে। 

শুধু কি ব্যাটাররা সুবিধা পাবেন!   বোলাররাও যাতে সুবিধা পান, সেই ব্যবস্থা করা হচ্ছে। কোনও বোলার যদি মেডেন করতে পারে, তাহলে  চার ওভারের জায়গায় আরও একটি ওভার বেশি করতে পারবে সংশ্লিষ্ট বোলার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া