সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৫ জানুয়ারী ২০২৫ ১৮ : ৪৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আগের ম্যাচে শতরান করা সত্ত্বেও এবার রঞ্জি দলে স্থান হয়নি। রোহিত শর্মার জন্য জায়গা ছেড়ে দিতে হয় ১৭ বছরের আয়ুশ মাত্রেকে। চলতি রঞ্জিতে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন মুম্বইয়ের তরুণ ক্রিকেটার। ছয় ম্যাচে ৪৪১ রান করেন। গড় ৪০.০৯। কিন্তু অস্ট্রেলিয়ায় জঘন্য পারফরম্যান্সের পর বোর্ড এবং কোচ গৌতম গম্ভীরের কথা মেনে রোহিত শর্মা ও যশস্বী জয়েসওয়াল রঞ্জিতে ফেরায় আয়ুশকে নিজের জায়গা ছেড়ে দিতে হয়। কিন্তু ব্যাট হাতে রঞ্জিতে প্রত্যাবর্তনেও ব্যর্থ ভারত অধিনায়ক। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে রান না পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় রোহিতকে ট্রোল করা হয়। আয়ুশের জায়গা দখল করার জন্য তাঁকে তিরস্কার করে ফ্যানরা। কিন্তু একেবারেই এইসবের পক্ষে নন উঠতি ক্রিকেটার। রোহিতকে আদর্শ মানেন তিনি। তাঁকে দেখেই ক্রিকেটে আশা। ভারত অধিনায়কের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন।
আয়ুশ বলেন, 'টিভিতে ওকে ব্যাট করতে দেখে ক্রিকেট খেলা শুরু করি। সেখান থেকে নিজের আদর্শের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া আমার কাছে অবাস্তব মুহূর্ত ছাড়া কিছু নয়। আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। অনেক কিছু শেখার আছে।' রোহিতের সঙ্গে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে এমন লেখেন আয়ুশ। মুম্বইয়ের আগের রঞ্জি ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে ১১৬ রান করেন তিনি। লিস্ট এ ক্রিকেটে অভিষেকের পর ইতিমধ্যেই ৪৫৮ রান করে ফেলেছেন। গড় ৬৫.৪২। মুম্বইয়ের উঠতি ব্যাটারদের মধ্যে আয়ুশ অন্যতম। তবে শুধু রোহিত নয়, জম্মু কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জির ম্যাচে রান পাননি যশস্বী জয়েসওয়াল, শ্রেয়স আইয়ার, অজিঙ্ক রাহানে এবং শিবম দুবেও। শার্দূল ঠাকুরের শতরান মুম্বইকে লড়াইয়ে রাখে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি