শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বিয়ের আগে দুর্ঘটনার কবলে অনন্যা, পর্দায় 'জোনাকি'কে বিপাকে ফেলতে গিয়ে বাস্তবে আহত 'সঞ্জনা', কেমন আছেন অভিনেত্রী?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ জানুয়ারী ২০২৫ ১৬ : ৫৮Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: বাংলা সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ অনন্যা গুহ। ফেব্রুয়ারি মাসে নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী। তার আগে অনন্যার জীবনে ঘটে গেল দুর্ঘটনা। শুটিংয়ের মাঝে গুরুতর চোট পেলেন অভিনেত্রী।  এক বিশেষ দৃশ্যের শুটিংয়ে পড়ে গিয়ে আহত হন তিনি। 

এই মুহূর্তে জি বাংলার 'মিত্তির বাড়ি' ধারাবাহিকে 'সঞ্জনা'র চরিত্রে অভিনয় করছেন অনন্যা। ধ্রুবর জীবনে 'জোনাকি'কে কিছুতেই মেনে নিতে পারে না সে। সেই কারণেই বিভিন্নভাবে জোনাকির ক্ষতি করতে চায় সঞ্জনা। এক দৃশ্যের শুটিংয়ে জোনাকিকে পা দিয়ে ঠেলে ফেলার সময় নিজেই আহত হন অনন্যা। মাঝপথে শুটিং বন্ধ করে বিশ্রাম নিতে হয় তাঁকে। 

পায়ে ভর দিয়ে একা বাড়ি যাওয়ার মত অবস্থায় ছিলেন না অনন্যা। অভিনেত্রীর হবু বর সুকান্ত এসে তাঁকে বাড়িতে নিয়ে যান। তবে বর্তমানে আগের থেকে ভাল আছেন অভিনেত্রী। পায়ে চোট নিয়েই চলছে আইবুড়ো ভাত খাওয়া,

অল্প বয়সেই নিজের জীবনে বিপুল সাফল্য পেয়েছেন অভিনেত্রী। অভিনয় ছাড়াও অনন্যার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চা চলে। বিশেষ করে অভিনেত্রীর প্রেম নিয়ে চর্চা চলতেই থাকে। বিগত কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। গত বছরেই চর্চিত ইউটিউবার সুকান্ত কুণ্ডুর সঙ্গে অভিনেত্রীর ছবি ঘিরে তৈরি হয়েছিল বিস্তর কৌতূহল। পরে জানা যায়, সম্পর্কে জরিয়েছেন তাঁরা। আড়াই বছর চুটিয়ে প্রেম করার পর শীঘ্রই পরিণতির দিকে এগোচ্ছেন সুকান্ত-অনন্যা। সেই সুখবর আগেই দিয়েছেন অভিনেত্রী। 

ধারাবাহিকের ব্যস্ততার মধ্যেও চলছে এনগেজমেন্টের কেনাকাটা, অনেক কিছুই নিজে হাতে সারছেন অনন্যা। কারণ এই বিশেষ দিনটাকে নিজেদের মতো করে সাজিয়ে তুলতে চায় যুগল। কিন্তু এরই মাঝে পায়ে চোট পেলেন অনন্যা। তবেই বিশেষ দিনের আগে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন বলেই মনে করেন অভিনেত্রী। কারণ ওই দিন তাঁর বিশেষ গানে নাচের পরিকল্পনা রয়েছে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া