বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বরণের সময় নিজেই দিলেন উলুধ্বনি,মেয়ের হাত ধরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মল্লিকা ব্যানার্জি

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ জানুয়ারী ২০২৫ ০৫ : ২০Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: জীবনে চলার পথে বারবার ঠকতে হয়েছে তাঁকে, তবে এখনও বিশ্বাস হারাননি অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি। বিয়ে ভেঙেছে, আবারও নতুন করে সম্পর্কে জড়িয়েছেন মল্লিকা, আবারও ঠকেছেন। তবে রাস্তায় বের হলে রোজ ঠকতে হবে, বিশ্বাস হারালে চলবে না। বাবার শেখানো এই বিশ্বাস নিয়েই এখনও তিনি পথ হেঁটে চলেছেন। 

 

 

ছোটপর্দা থেকে বড়পর্দায় পরিচিত মুখ মল্লিকা।এই মুহূর্তে মল্লিকাকে দর্শক দেখছেন স্টার জলসার 'দুই শালিক' ধারাবাহিকে। তাঁর অভিনয় দক্ষতায় দর্শকের মন জিতেছেন।

 

জীবনে চলার পথে এসেছে বহু বাধা। তবুও হার মানেননি মল্লিকা। শুরু করেছেন নতুন জীবন। পরিচালক, চিকিৎসক রুদ্রজিৎ রায়ের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মল্লিকা।

 

মেয়ের হাত ধরেই বিয়ের মণ্ডপে পৌঁছলেন তিনি। মায়ের নতুন জীবন শুরুর সাক্ষী হতে উৎসাহিত অদ্রিজা। আজকাল ডট ইন-কে তিনি বলেন, "একটা সময় পর প্রতিটা মানুষের পাশে একজনকে দরকার হয়। সন্তানরা সবসময় সেই জায়গাটা পূরণ করতে পারে না। তাই আমি ভেবেছিলাম মায়ের জীবনসঙ্গীর প্রয়োজন। যে মানুষের সঙ্গে বাকি জীবন ভাল থাকবে, তাঁকেই মায়ের কাছে এনে দিতে পেরে খুব ভাল লাগছে। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল।"

 

 

পরিবারকে সঙ্গে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মল্লিকা। বাঙালি রীতি মেনে বিয়ের সব নিয়ম পালন করলেন অভিনেত্রী। সাজেও দেখা গেল সাবেকিয়ানার ছোঁয়া। রুদ্রজিতের সঙ্গে হাসিমুখে বিয়ের আচার-অনুষ্ঠান পালন করতে দেখা গেল মল্লিকাকে। সিঁদুর দানের পর প্রথমেই মেয়েকে জড়িয়ে ধরলেন তিনি। এদিন অভিনেত্রীর পাশে ছিলেন টলিপাড়ার তারকারাও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া