সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | জয়ে ফেরায় স্বস্তিতে, বিষ্ণুকে জাতীয় দলে দেখতে চান ব্রুজো

Sampurna Chakraborty | ২৪ জানুয়ারী ২০২৫ ০৪ : ৩৩Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: অবশেষে স্বস্তির নিশ্বাস। হাফ ছেড়ে বেঁচেছেন অস্কার ব্রুজো। স্প্যানিশ কোচের চোখে মুখেই যা স্পষ্ট। টানা হারের পর যেদিন ঘরের মাঠে প্রথম ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল, অস্কারকে দেখে সেদিনটা মনে পড়ে যেতে বাধ্য। হারের হ্যাটট্রিকের পর শূন্য থেকে শুরু করেন। জিকসন সিং, নাওরেম মহেশের পজিশন বদলে ফাটকা খেলেছিলেন। হারলেই কপালে গালিগালাজ জুটত। কিন্তু শুক্রবারের রাতটা ছিল ব্রুজোর। সবকিছু ঠিকঠাক হয়। এমন দিন আজকাল খুব কমই আসে লাল হলুদে।‌ তাই জয়ে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই সন্তুষ্ট। অস্কার বলেন, 'গত কয়েক সপ্তাহে আমাদের ভুগতে হয়েছে। মোহনবাগান, গোয়া, মুম্বইয়ের মতো আইএসএলের সেরা ক্লাবগুলোর সঙ্গে আমরা ভাল লড়াই করেছি। কিন্তু এখানে খালি পকেট নিয়ে নেমেছিলাম। ধারাবাহিকতার ফল মিলল। আমরা মাঝমাঠ কন্ট্রোল করেছি। প্রথম ১০ মিনিট একটু নড়বড়ে ছিলাম। শেষ ১৫ মিনিট আমাদের ওপর ওরা চাপ সৃষ্টি করে। তবে ছেলেরা সুন্দর ফুটবল খেলেছে। এবার মুম্বই ম্যাচ নিয়ে ভাবতে হবে।'

প্রত্যেক ম্যাচে উন্নতি করছেন বিষ্ণু। তাঁকে জাতীয় দলে খেলানো নিয়ে ইতিমধ্যেই মানোলো মার্কুয়েজের সঙ্গে কথা বলেন ইস্টবেঙ্গল কোচ। এই প্রসঙ্গে অস্কার বলেন, 'গত সপ্তাহে বিষ্ণুকে নিয়ে আমার জাতীয় দলের কোচের সঙ্গে কথা হয়েছে। ও দেশের হয়ে খেলার দাবিদার। বাকিটা কোচের ওপর। ও ফর্মে আছে। শুধু আমাদের ক্লাবের জন্য নয়, গোটা আইএসএলে। আমাদের ওকে সমর্থন করতে হবে। ওর ভারতীয় ফুটবলকে অনেক কিছু দেওয়ার আছে।' এদিন প্রচুর ওয়ার্কলোড নেন ক্লেইটন‌ সিলভা। আপফ্রন্টের সঙ্গে মাঝমাঠের সংযোগ বজায় রাখেন ব্রাজিলীয়। ক্লেইটনের প্রশংসা করেন অস্কার। একইসঙ্গে মহেশ এবং জিকসনের খেলায় খুশি। এদিন মাঝমাঠে শৌভিকের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন নাওরেম। চিরাচরিত পজিশন বদলে রাইটব্যকে খেলান জিকসনকে। দু'জনেই নতুন পজিশনে নজর কাড়েন।‌ রিচার্ড সেলিসের খেলায়ও খুশি। তবে ইস্টবেঙ্গল কোচ জানান, এখনও সম্পূর্ণ তৈরি হয় ভেনেজুয়েলান। অস্কার বলেন, 'রিচার্ডের এটা ৭০-৮০ শতাংশ পারফরম্যান্স। ফেব্রুয়ারিতে ওর থেকে একশো শতাংশ পাব। আমি ওকে তুলে নিতে চেয়েছিলাম। কিন্তু ও মাঠে থাকতে চায়। এটাই ওর দায়বদ্ধতার পরিচয়। ইস্টবেঙ্গল ক্লাবের ওজন বুঝে গিয়েছে।' পরের ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচেও সল ক্রেসপো, মহম্মদ রাকিপ, প্রভাত লাকরার খেলার সম্ভাবনা কম। ফেব্রুয়ারির আগে তাঁদের পাওয়ার আশা দেখছেন না ব্রুজো।‌


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া