সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৪ জানুয়ারী ২০২৫ ০৩ : ১৭Sampurna Chakraborty
ইস্টবেঙ্গল - ২ (বিষ্ণু, হিজাজি)
কেরল ব্লাস্টার্স - ১ (দানিশ)
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন পর ক্লাবের নামের প্রতি সুবিচার। যুবভারতীতে জ্বলল মশাল। হারের হ্যাটট্রিকের পর জয়ে ফিরল ইস্টবেঙ্গল। শুক্রবার ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সকে ২-১ গোলে হারিয়ে সুপার সিক্সের আশা জিইয়ে রাখল অস্কার ব্রুজোর দল। ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট ইস্টবেঙ্গলের। দীর্ঘদিন পর কমপ্লিট ফুটবল উপহার দিল লাল হলুদ ব্রিগেড। শুধু জয়ই নয়, যুবভারতীর সমর্থকরা দেখল দৃষ্টিনন্দন ফুটবল। দ্বিতীয়ার্ধের শুরুর কিছুটা সময় বাদ দিলে বাকি সময়টা ইস্টবেঙ্গলের। যেমন আক্রমণ, তেমন রক্ষণ। ইস্টবেঙ্গলের গোলদাতা পিভি বিষ্ণু এবং হিজাজি মাহের। মুম্বই ম্যাচের প্রায়শ্চিত্ত করেন জর্ডানের ডিফেন্ডার। প্রশংসা করতেই হবে অস্কার ব্রুজোর। তাঁর স্ট্র্যাটেজিতে কার্যত অকেজো আদ্রিয়ান লুনা, জিসেস জিমিনেজ, নোয়ারা। পুরোনো দলের বিরুদ্ধে গোল না পেলেও ওয়ার্কলোড নেন দিমি। ইস্টবেঙ্গলের চতুর্ভুজে ছারখার কেরল ব্লাস্টার্স। বিপজ্জনক দেখায় নাওরেম মহেশ এবং রিচার্ড সেলিসকে। তেমনই সক্রিয় ক্লেইটন এবং ডিয়ামানটাকোস। তাতেই ম্যাচের ভাগ্য গড়ে যায়। আগের দিন অভিষেক ম্যাচে নজর কেড়েছিলেন ভেনেজুয়েলান। এদিনও ভাল খেলেন। এই ইস্টবেঙ্গল দলে যেন মিসিং লিংক সেলিস। তবে আরেকজনের কথা না বললেই নয়। তিনি পিভি বিষ্ণু। অনবদ্য গোল করলেন। সঙ্গে পরিণত ফুটবল। গতি দিয়ে কেরল রক্ষণে একাধিকবার ত্রাস সৃষ্টি করেন।
অস্কার ব্রুজোর জমানায় সাধারণত দ্বিতীয়ার্ধে জ্বলে উঠতে দেখা যায় ইস্টবেঙ্গলকে। প্রথমার্ধে বিপক্ষকে মেপে সাবধানী ফুটবল খেলে লাল হলুদ ব্রিগেড। কিন্তু শুক্র সন্ধেয় সম্পূর্ণ বিপরীত চিত্র। প্রথমার্ধে দাপুটে ফুটবল ইস্টবেঙ্গলের। বিরতিতে গোল সংখ্যা আরও বাড়তে পারত। ক্লেইটন এবং ডিয়ামানটাকোসকে রেখে ৪-৪-২ ফরমেশনে দল সাজান অস্কার। প্রথম থেকেই দুই বিদেশি স্ট্রাইকার নজর কাড়েন। দু'জনের মধ্যে বোঝাপাড়াও ভাল। অনেকটা নীচে নেমে মাঝমাঠকে সাহায্য করতে দেখা যায় ব্রাজিলীয়কে। দুই প্রান্তে অনবদ্য বিষ্ণু এবং সেলিস। ইস্টবেঙ্গলের দাপটে প্রথম ৪৫ মিনিটে গোল লক্ষ্য করে একটিও শট নেই কেরলের। তবে বেশ কয়েকটা সুযোগ পায় লাল হলুদ।
ম্যাচের ১৪ মিনিটে প্রথম চান্স। মহেশের পাস থেকে ডিয়ামানটাকোসের বাঁ পায়ের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচান শচীন সুরেশ। তার দু'মিনিটের মধ্যে এগিয়ে যেতে পারত কলকাতার প্রধান। ম্যাচের ১৬ মিনিটে ক্লেইটনের গড়ানো ফ্রিকিক তালুবন্দি করতে পারেনি কেরল কিপার। তাঁর হাত থেকে বেরিয়ে যাওয়া বলে পা ছোঁয়ালেই গোল। কিন্তু পৌঁছতে পারেননি সেলিস। ডিয়ামানটাকোস পৌঁছনোর আগে বল বেরিয়ে যায়। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ২০ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন পিভি বিষ্ণু। মাঝমাঠ থেকে বল বাড়ান ক্লেইটন। বিষ্ণু ডান পায়ে রিসিভ করে বিপক্ষের একজন ফুটবলারকে কাটিয়ে বাঁ পায়ের আলতো টোকায় গোলে রাখেন। দারুণ ফিনিশ। তারপর তীর-ধনুকের ভঙ্গিতে অভিনব সেলিব্রেশন। শেষ পাঁচ অ্যাওয়ে ম্যাচের চারটিতেই হেরেছে কেরল। এদিন প্রথমার্ধের খেলা দেখে মনে হয়নি তাঁরা জিততে চায়। গোলের আরও সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। ম্যাচের ২৬ মিনিটে ডিয়ামানটাকোসের পাস থেকে ক্লেইটনের শট বাঁচান বিপক্ষের কিপার। বেশ কয়েকদিন পর ম্যাচের শুরু থেকেই সক্রিয় দেখায় লাল হলুদের দুই বিদেশি স্ট্রাইকারকে। ভাগ্য সঙ্গে থাকলে বিরতির আগেই ব্যবধান বাড়ত। ম্যাচের ৩৭ মিনিটে সেলিসের দূরপাল্লার শট পোস্টে লাগে।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে কেরল। মূলত বাঁ দিক থেকে আক্রমণে উঠছিলেন নোয়া। কিন্তু গোল লক্ষ্য করে পজিটিভ শট প্রায় নেই বললেই চলে। ম্যাচের ৬০ মিনিটে একটি সুযোগ আসে। কিন্তু নোয়ার শট বাইরে যায়। তার আগেই ব্যবধান বাড়ানোর সুযোগ পায় ইস্টবেঙ্গল। ৫০ মিনিটে ডিয়ামানটাকোসের শট তালুবন্দি করেন কেরল কিপার। গোটা ম্যাচেই আধিপত্য ছিল লাল হলুদের। ম্যাচের ৭০ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোল করার সুযোগ পেয়েছিলেন বিষ্ণু। কিন্তু ফাইনাল পাসের আগেই বল ক্লিয়ার হয়ে যায়। তবে তার দু'মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ে। ৭২ মিনিটে ২-০ করেন হিজাজি মাহের। মহেশের কর্নার থেকে হেডে গোল। শেষদিকে চাপ সৃষ্টি করার চেষ্টা করে কেরল। ম্যাচের ৮৪ মিনিটে ব্যবধান কমান দানিশ ফারুক। কিন্তু শেষমেষ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছাড়ে ইস্টবেঙ্গল। শেষলগ্নে ক্লেইটন জোড়া সুযোগ মিস না করলে ব্যবধান বাড়তে পারত। তবে তিন পয়েন্ট পেয়ে ম্যাচ শেষে স্বস্তির বিশ্বাস ফেলেন ব্রুজো।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি