রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Mamta Kulkarni takes sanyaas at Mahakumbh

বিনোদন | সন্ন্যাস নিলেন বিতর্কিত বলি-অভিনেত্রী মমতা কুলকার্নি! এখন থেকে তাঁকে কোন নামে ডাকবেন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ জানুয়ারী ২০২৫ ০০ : ৩১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সন্ন্যাসের পথে হাঁটলেন নয় দশকের সাড়া জাগানো বলি-অভিনেত্রী মমতা কুলকার্নি। মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। বদলে গেল তাঁর নাম-ও। তাঁর নতুন নামকরণ হয়েছে মমতা নন্দ গিরি। আজ সন্ধ্যায় তাঁর পট্টাভিষেক হবে। কিন্নর আখড়ায় মহামণ্ডলেশ্বর-এর দায়িত্ব সামলাবেন তিনি। শুক্রবার সকালে কিন্নর আখড়ায় মহামণ্ডলেশ্বর-এ হাজির হয়েছিলেন তিনি। সেখানে আচার্য মহামণ্ডলেশ্বর ডা. লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠির সঙ্গে ঘন্টাখানেক আলোচনা চলে তাঁর, তাঁর জীবনের এই নতুন পদক্ষেপ নেওয়া নিয়ে।  এরপর আচার্যের আশীর্বাদ-ও নিতে দেখা যায় প্রাক্তন বলি-অভিনেত্রীকে। গেরুয়া রঙের কাপড় পরেছিলেন মমতা, গলায় জড়ানো ছিল রুদ্রাক্ষর মালা। সেই জায়গা থেকে মমতার একটি ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে হিন্দু সন্ন্যাসিনীদের মতো গেরুয়া পোশাক পরে রয়েছেন 'করণ-অর্জুন' ছবির নায়িকা। কপালে লেপে রয়েছে গেরুয়া টিকা। শোনা যায়, মহামণ্ডলেশ্বর রীতির মাধ্যমে ধর্মগুরুরা সনাতন ধর্ম নিয়ে নানা কথা বলে থাকেন। আরও সুন্দর সমাজ গড়ে তোলা ও ইতিবাচক জীবনযাপনের বার্তা দেন তাঁরা। সেই দিকেই এখন মনোনিবেশ করলেন নব্বইয়ের দশকের নায়িকা।

 

 

ডা. লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠি জানিয়েছেন গত দেড় বছর ধরেই মমতা আমার ও কিন্নর আখড়ার সঙ্গে যোগাযোগ রাখছেন। কিন্নর আখড়া মমতা কুলকার্নিকে মহামণ্ডলেশ্বর-এ পরিণত করবে।" নব্বইয়ের দশকে একাধিক ছবিতে লাস্যময়ী রূপে ধরা দিয়েছিলেন তিনি। অক্ষয় কুমার, আমির খান, সলমন খান, গোবিন্দ, সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধেছিলেন। তাঁর অনুরাগীও অসংখ্য। তার পরে হঠাৎই বলিউড থেকে সরে যান মমতা কুলকর্নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া