সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৪ জানুয়ারী ২০২৫ ০০ : ২২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা, বিরাট কোহলিরা যা পারেননি, সেটা করে দেখালেন স্মৃতি মান্ধানারা। শুক্রবার মেয়েদের বর্ষসেরা দল ঘোষণা করে আইসিসি। সেই দলে জায়গা পান ভারতের দুই মহিলা ক্রিকেটার। সেরা দলে রয়েছেন স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মা। ২০২৪ সালে মেয়েদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী হন স্মৃতি। ১৩ ম্যাচে ৭৪৭ রান করেন। দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে একদিনের ক্রিকেটে আইসিসির সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন মান্ধানা। অন্যদিকে অলরাউন্ডার হিসেবে অনবদ্য দীপ্তি শর্মা। বলের পাশাপাশি ব্যাট হাতেও সফল। ১৩ ম্যাচে ১৮৬ রানের পাশাপাশি ১৩ উইকেট নেন।
দু'জন ভারতীয় ক্রিকেটার ছাড়াও দলে রয়েছে তিনজন ইংল্যান্ডের ক্রিকেটার, দু'জন অস্ট্রেলিয়ার ক্রিকেটার, দু'জন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার, একজন শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। দলের অধিনায়ক লরা উলভার্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচে শতরান করেন স্মৃতি। সেঞ্চুরির হ্যাটট্রিকের থেকে মাত্র ১০ রান দূরে থামেন। তৃতীয় ম্যাচে ৯০ করেন। মোট রান ৩৪৩। সিরিজ সেরা হন স্মৃতি। অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো একদিনের ম্যাচে রান না পেলেও তৃতীয় ম্যাচে শতরান করেন। এর ফলে মিতালি রাজকে টপকে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড করেন স্মৃতি। অস্ট্রেলিয়া সফরেও পারথে শতরান করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল খেলেন দীপ্তিও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচে দুটো করে উইকেট নেন। ব্যাট হাতেও একটি ম্যাচে রান পান ভারতীয় অলরাউন্ডার। নিউজিল্যান্ড সিরিজেও নজর কাড়েন। এর ফলে আইসিসির বর্ষসেরা দলে স্থান হয় দুই ভারতীয় মহিলা ক্রিকেটারের। তবে আইসিসি বর্ষসেরা ছেলেদের দলে নেই কোনও ভারতীয় ক্রিকেটার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি