শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Shaktimaan serial famed actor mukesh khanna openly criticized comedian bharti singh details inside

বিনোদন | ভারতীকে সবার সামনে মারতে গিয়েছিলেন ‘শক্তিমান’! কী এমন দোষ কৌতুকশিল্পীর?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ জানুয়ারী ২০২৫ ২৩ : ৫৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: তিনি ভারতের প্রথম সুপারহিরো। নয়ের দশকে ছোটপর্দা থেকে শিশু-কিশোরদের হৃদয় দাপিয়ে বেড়াতেন তিনি। তিনি, শক্তিমান। সহজ কথায়, নয়ের দশকে ছোটপর্দায় ঝড় তুলেছিল মুকেশ খান্নার ‘শক্তিমান’ ধারাবাহিকটি। ‘শক্তিমান’-এ নামভূমিকায় অভিনয় করে যতটা জনপ্রিয় হয়েছিলেন বর্তমানে ঠিক ততটাই বিতর্কিত অভিনেতা মুকেশ খান্না। 'বিতর্কের রাজা' বললেও অত্যুক্তি করা হবে না। সুযোগ পেলেই বিভিন্ন বলি-তারকার স্বভাব, ব্যবহারে কোথায় গাফিলতি আছে তা উল্লেখ করে কড়া ভাষায় তাঁদের নিন্দা করেন তিনি। এবার যেমন তাঁর নিশানায়  কৌতুক অভিনেত্রী ভারতী সিং। ভারতীর সম্পর্কে তাঁর এই নয়া দাবি শুনে নড়েচড়ে বসেছে নেটপাড়া।

 

মুকেশের দাবি, একটি অনুষ্ঠানে একবার প্রকাশ্যে ভারতীকে পেটাতে উদ্যত হয়ে গিয়েছিলেন তিনি। 'শক্তিমান'-এর কথায়, " ও অনুষ্ঠানে সঞ্চালনা করছিল। আমাকে দেখে হাতে মাইক ধরে চলে এল  এবং বলতে থাকল 'দ্যাখো, দ্যাখো শক্তিমান। আমি শক্তিমানের সঙ্গে কাজ করতে চাই। বলতে বলতে একেবারে কাছে এসে ঘেঁষে দাঁড়াল। আমি ততক্ষণে ভেবেই নিয়েছি, আমার হাতে মার-টার না খেয়ে যায় ও। আমার পাশের আসন ফাঁকা ছিল। দেখামাত্রই সেখানে বসে পড়ল ও। তারপর হঠাৎ আমার কাঁধে নিজের মাথা রেখে দিল এবং কেমন করে বলতে লাগল 'সরি শক্তিমান, সরি শক্তিমান' এরকম করে বার তিনেক বলেছিল। শেষমেশ আর থাকতে না পেরে ওকে বলেছিলাম, “সারাজীবন ধরে যদি সরি শক্তিমান বলতে না চাও তাহলে এখনই ভদ্রভাবে বসো।”

 

উল্লেখ্য, কৌতুক অভিনেতা কপিল শর্মাকে নিয়েও নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন মুকেশ খান্না। বলেছিলেন, “একটি অ্যাওয়ার্ড শোয়ের সময় কপিল আর আমার দেখা হয়েছিল। যেখানে তিনি আমাকে উপেক্ষা করেছেন। তিনি আমার পাশে ১০ মিনিট বসে থাকলেন, কিন্তু একটা কথা পর্যন্ত বললেন না। এতেই বোঝা গিয়েছে ওঁর কোনও শিষ্টাচার নেই। ওঁর কমেডিতে অশ্লীলতা থাকে। তাই কপিলের শোয়ে ডাকলেও যাব না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া