শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Srijit Mukherji talks about bengali movie industry and slams bollywoodat Shotyi bole shotyi kicchu nei details inside

বিনোদন | ‘একেবারে অসম লড়াই…’, ‘বিনোদিনী’কে পাশে রেখে নিজের ছবি নিয়ে কোন ‘সত্যি’ কথা বললেন সৃজিত?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ২৪ জানুয়ারী ২০২৫ ২৩ : ২৪Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। বাসু চট্টোপাধ্যায় পরিচালিত কোর্টরুম ড্রামা ‘এক রুকা হুয়া ফয়সলা’র উপর ভিত্তি করেই এই ছবি তৈরি করেছেন সৃজিত। আবার সেই ছবিটির অনুপ্রেরণা ছিল হলিউডের বিখ্যাত ছবি 'টুয়েলভ অ্যাংরি মেন'। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক নামজাদা প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল ছবির প্রিমিয়ার। ছবির কলাকুশলীরা ছাড়াও হাজির হয়েছিলেন অপর্ণা সেন, চিরঞ্জিৎ চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, কৌশানী মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্ররা। 

 

এদিন রুক্মিণী তাঁর ছবির প্রিমিয়ারে পা রাখতেই তাঁকে জড়িয়ে ধরলেন সৃজিত। ‘বিনোদিনী’ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক। তবে প্রিমিয়ারের এই ঝাঁ চকচকে জৌলুসের মধ্যে নিজের একটি আক্ষেপ লুকোননি সৃজিত। সকলের সামনে সে কথা নিজেই জানালেন তিনি। 'বিনোদিনী' নিয়ে প্রশংসার পর সৃজিত রাখঢাক না রেখেই বলে উঠলেন, “বিনোদিনী পেয়েছে ৫৬টি শো এবং আমার ছবি পেয়েছে ৪৯টি শো। অথচ অক্ষয়ের ‘স্কাইফোর্স’ পেয়েছে ৩০৩টি শো। সুতরাং বোঝাই যাচ্ছে, এটা আসলে একটা অসম লড়াই, যা আমাদের লড়তে হচ্ছে। তাই আপনাদের প্রত্যেককে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আমাদের একদিন জিততে হবে।”

 

সৃজিত আরও বলেন, “আমাদের প্রত্যেকের লড়াই আসলে বাংলা ছবির জন্য, সবাই একই লড়াই লড়ে চলেছি।” এর আগেও অন্য ভাষার ছবির বেশি সংখ্যক শো ও প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে সরব হয়েছেন প্রযোজক-অভিনেতা দেব। অন্যান্য ভাষার ছবির জন্য প্রেক্ষাগৃহ পায় না বাংলা ছবি।  এমনিতেই সিঙ্গেল স্ক্রিন হলের সংখ্যা ক্রমশই কমছে। এর মধ্যে যদি কম সংখ্যক শো পায় বাংলা ছবি, তা হলে বাংলা ছবির উন্নতি হবে কী করে? মাতৃভাষাকে গুরুত্ব না দিয়ে কেন অন্যান্য ভাষাকে এত গুরুত্ব দেওয়া হয়? এই প্রশ্ন একাধিকবার তোলা হয়েছে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, প্রেক্ষাগৃহ ও শো পাওয়ার ক্ষেত্রে অন্যান্য ভাষার ছবির ধারেকাছেও যেতে পারে না বাংলা ছবি। তাই অনেক ক্ষেত্রেই ভাল বাংলা ছবি দর্শকদের কাছে পৌঁছতে পারে না। ফলে, ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা টলিপাড়া।”  

 

বাংলা ছবি গুরুত্ব না পেলে তা যে আখেরে লোকসান গোটা বাংলা ছবি ইন্ডাস্ট্রির, ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর প্রিমিয়ারে সেকথা আরও একবার মনে করিয়ে দিলেন সৃজিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া