সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৪ জানুয়ারী ২০২৫ ২২ : ১৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ইডেনে দাপুটে জয় দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু করেছে ভারতীয় দল। শনিবার চেন্নাইয়ে ব্যবধান বাড়ানোর লক্ষ্যে নামবে সূর্যকুমার যাদব অ্যান্ড কোম্পানি। প্রথম টি-২০ তে জস বাটলারদের সাত উইকেটে উড়িয়ে দেয় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে নামার আগে শিবিরে চিন্তা মহম্মদ সামির ফিটনেস। প্রথম ম্যাচের আগে নেটে সক্রিয় ভূমিকা নেন। ইডেনে প্রত্যাবর্তন নিশ্চিত থাকলেও, তারকা পেসারকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। চেন্নাইয়ে সামিকে খেলাতে চাইবে। তবে তাঁর ফিটনেস পরীক্ষা করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইডেনে সামিকে খুব বেশি মিস করেনি দল। নতুন বলে অনবদ্য ছিলেন অর্শদীপ সিং। মাঝের ওভারগুলোত ইংল্যান্ডের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন বরুণ চক্রবর্তী। ইডেনে পেসার এবং স্পিনাররা সুবিধা পায়। কিন্তু চেন্নাই স্পিনারদের স্বর্গ। যদিও ভারতের অভিযোগ করার কিছু নেই। দলে বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোইয়ের মতো স্পিনাররা রয়েছে। রবং ভারতীয় ব্যাটারদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে কসরত করতে হবে ইংল্যান্ডের দুই স্পিনার আদিল রশিদ এবং লিয়াম লিভিংস্টোনকে। প্রথম ম্যাচে একমাত্র জোফ্রা আর্চার ছাড়া অভিষেক শর্মার সামনে কোনও বোলার দাঁড়াতে পারেনি।
গত বছরের শেষদিকে থেকে টি-২০ তে ভারতের নতুন ওপেনিং জুটি অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। তাঁদের ওপর ভর করে শুরুটা ভাল করছে টিম ইন্ডিয়া। দু'জন একসঙ্গে রান পেয়েছেন, এমন খুব বেশি না হলেও, কেউ না কেউ খেলে দেন। কলকাতায় একাই ম্যাচ বের করে নেন অভিষেক। স্ট্রাইক রেট ২৩০ এর ওপরে ছিল। শেষ ছয় ইনিংসে সঞ্জুর তিনটে শতরান আছে। পরের বছর ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপে সম্ভবত এই দু'জনই শুরু করবেন। চেন্নাইয়ের কঠিন পিচে শুরুটা ভাল করার দায়িত্ব থাকবে তাঁদের ওপর। ছন্দে ফেরার লড়াই সূর্যকুমারের। টি-২০ ফাইনালের পর শেষ ১১ ইনিংসে মাত্র দুটো অর্ধশতরান রয়েছে। শেষ তিন ম্যাচে ব্যর্থ। কিন্তু শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জেতায় এই বিষয়টিকে পাত্তা দেওয়া হয়নি। তবে রানে ফিরতে মরিয়া থাকবেন ভারত অধিনায়ক।
আগের ম্যাচের দলে খুব বেশি পরিবর্তন আনতে চাইবে না ভারত। সামি সম্পূর্ণ ফিট হয়ে গেলে, তাঁকে নীতিশ কুমার রেড্ডির জায়গায় খেলানো হবে। চিপকের পিচের কথা মাথায় রেখে তরুণ লেগ স্পিনার রেহান আহমেদকে খেলাতে পারে ইংল্যান্ড। ১২ জনের স্কোয়াডে আরেকজন উইকেটকিপার জ্যামি স্মিথকে রাখা হয়েছে। জেকব বেথেল সঠিক সময় সুস্থ না হলে, তাঁকে খেলানো হবে। তবে চিপকের পিচের চরিত্র অনুযায়ী শনিবারও ফেভারিট হিসেবেই নামবে টিম ইন্ডিয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি