শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ২৪ জানুয়ারী ২০২৫ ২১ : ৪৩Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ‘একা মা’-এর গল্প নয়, এবারে ‘একা বাবা’র গল্প নিয়ে আসছেন পরিচালক প্রতিম ডি গুপ্ত। ছবির নাম ‘রান্নাবাটি’। জানা গিয়েছে, প্রতিমের এই ছবি বাবা-মেয়ের গল্প, বাবার ‘মা’ হয়ে ওঠার যাত্রা। প্রতিম ডি গুপ্তের ‘রান্নাবাটি’তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার। রয়েছেন অনির্বাণ চক্রবর্তীও। সম্প্রতি, মুক্তি পেয়েছে এই তিন অভিনেতার সাজ। তবে এই ছবিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন টোটা!
আজকাল ডট ইন-কে প্রতিম জানিয়েছেন, সোহিনী এই ছবিতে সরাসরি নায়ক ঋত্বিকের বিপরীতে অভিনয় করবেন না। সোহিনীর স্বামীর চরিত্রে অভিনয়ের জন্য টোটাকে ভেবে রেখেছেন তিনি। কারণ চরিত্রটি ছোট্ট হলেও বেশ গুরুত্বপূর্ণ। এবং দারুণ আকর্ষণীয়। পরিচালকের কথায়, " টোটাদাকে একপ্রস্থ জানিয়ে রেখেছি হালকা চালে। সেভাবে এখনও খুলে বলিনি। ওঁর আগে আপনাকেই বললাম। " হাসতে হাসতে মন্তব্য পরিচালকের। আরও বলেন, " আশা করি, এই চরিত্রে দর্শকের সামনে টোটা রায়চৌধুরীকেই হাজির করতে পারব। তাঁর কথা থেকেই জানা গেল, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই 'রান্নাবাটি'র শুটিং শুরু হবে কলকাতা জুড়ে।
প্রসঙ্গত, এই ছবিতে ঋত্বিকের চরিত্রের নাম সুমিত দাশগুপ্ত। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে তাঁর কিশোরী মেয়েও। ছবিতে দেখা যাবে, স্ত্রীর আকস্মিক মৃত্যুতে প্রায় অথৈ জলে পড়ে ঋত্বিক। প্রতিমের 'মাছের ঝোল' ছবিতে ঋত্বিকের চরিত্র রান্না জানলেও এখানে কিন্তু রান্নাঘরের কোনও কাজ-ই পারে না। বোঝে না মেয়ের মনে কী চলছে। ফলে তাদের বনিবনার সমস্যা দেখা দেয়। এবং সেই ফাঁকেই এন্ট্রি নেবে ঋতা রে। সে রান্নায় পটিয়সী। ক্লাসও করায় রান্না শেখানোর। 'ঋতা'র চরিত্রে দেখা মিলবে সোহিনীর। আলাপ হওয়ার পর কীভাবে সোহিনী ঋত্বিক ও তাঁর মেয়ের সম্পর্কের রসায়ন বদলায়, তাঁদের মধ্যেও বা কেমন সম্পর্ক তৈরি হয়, কী ঘটে তারপর-সেসব নিয়েই এগোবে এই ছবি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি