শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Exclusive: 'মনের ভাব কেন শুধু শব্দতেই ফুটে উঠবে?'-প্রথম নির্বাক ছবির পরিচালনা প্রসঙ্গে আর কী জানালেন সুমন মৈত্র?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ জানুয়ারী ২০২৫ ২১ : ০৩Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: নতুন বছরে নতুন ছবির পরিচালনায় সুমন মৈত্র। সাহিত্যের গল্পের উপর কেন্দ্র করে আসছে তাঁর নতুন ছবি। তারই প্রযোজনা সংস্থা 'চিরসকিউরো'-এর ব্যানারে আসছে এই ছবি। এই খবর প্রথম আজকাল ডট ইন-ই প্রকাশ্যে এনেছিল।

 

প্রথমবার নির্বাক ছবির পরিচালনায় সুমন মৈত্র। ছবির নাম নিঃশব্দ। অভিনয়ে থাকছেন দুই নতুন মুখ ধ্রুব দেবনাথ ও অনন্য গুড়িয়া। মাত্র দুটি চরিত্র নিয়েই এগিয়েছে ছবির গল্প। হারিয়ে যাওয়া সিঙ্গেল স্ক্রিনের গল্প ফুটে উঠেছে ছবিতে। গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে হয়েছে শুটিং। বাংলা ছবির ধারায় যেখানে আমূল পরিবর্তন আসছে, সেখানে পুরনো নির্বাক ঘরানাকে কেন বেছে নিলেন পরিচালক? আজকাল ডট ইন-কে সুমন মৈত্র বলেন, "কথা বলতে বলতে ক্লান্ত লাগছিল। মনের ভাব কেন শব্দতেই ফুটে উঠবে? না বলেও তো অনেককিছু বোঝানো যায়। এই ভাবনা থেকেই নির্বাক ছবির পরিকল্পনা। নতুন মুখ নিয়ে কাজ করার ইচ্ছে বরাবরই ছিল, চেয়েছিলাম দর্শকের এক ঘেয়েমি দূর করতে নতুনদের নিয়ে ছবি করব। তাছাড়া সুযোগ না দিলে নতুন মুখ পরিচিত মুখে বদল হবে কী করে?"

 

সূত্রের খবর, 'নিঃশব্দ' ছাড়াও আরও একটি ছবির পরিকল্পনায় পরিচালক। নারীশক্তিকে কেন্দ্র করে বোনা হবে সুমনের আগামী ছবির গল্প। সেই সঙ্গে এই ছবিতে থাকবে পরিচালক ঋত্বিক ঘটকের ছোঁয়া। ২০২৫-এ এই বিশ্ব বরেণ্য পরিচালকের ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা নিবেদন করতেই সুমন মৈত্রর এই ছবির পরিকল্পনা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া