সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৪ জানুয়ারী ২০২৫ ২০ : ৩৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ইন্টারনেট জুড়ে তাঁর শাবাশি চলছে। সকলে তাঁর গুণগান গাইছে। হঠাৎ কি এমন করে ফেললেন আইপিএল নিলামের অন্যতম বড় চমক? না, কোনও রেকর্ডবুকে নাম তোলেননি। গড়েননি কোনও নজিরও। বৃহস্পতিবার কেরলের বিরুদ্ধে গোড়ালিতে চোট পাওয়া সত্ত্বেও দলের স্বার্থে ব্যাট করতে নামেন মধ্যপ্রদেশের তারকা ক্রিকেটার। সফলও হন। তাতেই তাঁর পিঠ চাপড়ানো হচ্ছে। বলা হচ্ছে, 'আমাদের আইয়ার ফাইটার।' এবার ২৩.৭৫ কোটির বিশাল অঙ্কে ভেঙ্কটেশ আইয়ারকে কেনে কলকাতা নাইট রাইডার্স। ৪৯ রানে মধ্যপ্রদেশ ৪ উইকেট হারানোর পর প্রথম নামেন বাঁ হাতি। মাত্র তিন বল খেলার পরই গোড়ালি মচকে যায়। মাটিতে লুটিয়ে পড়েন। যন্ত্রণায় কাতরাতে থাকেন। চোটের গুরুত্ব এতটাই ছিল, তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। কিন্তু আবার ব্যাট করতে নামেন ভেঙ্কটেশ।
চোট সারিয়ে নেমে ৪২ রান করেন। আইয়ারের এই মনোবলের ভূয়সী প্রশংসা হয় নেটমাধ্যমে। তাঁর আইপিএল দল কেকেআর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও শেয়ার করে। সেখানে ঘটনার টাইমলাইন উল্লেখ করে আছে। সকাল সাড়ে এগারোটায় গোড়ালিতে চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন আইয়ার। মাঠে ফিরে বেলা সাড়ে তিনটেয় গুরুত্বপূর্ণ ৪২ রান করে আউট হন। ১৬০ রানে শেষ হয় মধ্যপ্রদেশের ইনিংস। তবে প্রশংসা কুড়োন ভেঙ্কটেশ। মধ্যপ্রদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী শুভম শর্মা। ৫৪ রান করেন দলনেতা। কেকেআর এবার আইপিএলের মেগা নিলামে ১৫ জন প্লেয়ার কিনেছে। তারমধ্যে সবচেয়ে বেশি দামে কেনা হয় ভেঙ্কটেশকে। তাঁকে রিটেন করা না হলেও, নিলামে আইয়ারকে পেতে অলআউট ঝাঁপায় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। আসন্ন আইপিএলে ভেঙ্কিকে কেকেআরের অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি