সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | লজ্জায় মাথা হেঁট! একদিনের ক্রিকেটের বর্ষসেরা দল ঘোষণা করল আইসিসি, কারা আছেন জানেন? 

Kaushik Roy | ২৪ জানুয়ারী ২০২৫ ২০ : ৩১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ২০২৪ সাল জুড়ে খুব বেশি একদিনের ক্রিকেট খেলেনি ভারতীয় দল। তার প্রভাব পড়ল আইসিসির বর্ষসেরা ওডিআই দলে। শুক্রবার আইসিসির তরফে বর্ষসেরা ওডিআই দল প্রকাশ করা হয়েছে। কিন্তু প্রকাশিত তালিকায় নাম নেই একজন ভারতীয় ক্রিকেটারেরও। আইসিসির ঘোষিত এই অল-স্টার দলে রয়েছে চারজন শ্রীলঙ্কার ক্রিকেটার, তিনজন করে পাকিস্তান ও আফগানিস্তানের এবং একজন ক্রিকেটার রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ভারত মাত্র তিনটি ওডিআই ম্যাচ খেলেছে। যা ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি অ্যাওয়ে সিরিজ।

 

তিন ম্যাচের সিরিজে দুটিতেই হারতে হয় ভারতকে। বাকি একটি ম্যাচ ড্র হয়। আইসিসির তরফে প্রকাশিত এই দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে। জানা গিয়েছে, গোটা বছর জুড়ে তাঁর দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের জন্য আইসিসি বর্ষসেরা ওডিআই দলের অধিনায়ক হয়েছেন তিনি। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে আসালঙ্কা ১৬টি একদিনের ম্যাচে ৬০৫ রান করেন, গড় ৫০.২। এর মধ্যে একটি শতরান এবং চারটি অর্ধশতরান রয়েছে। শ্রীলঙ্কা গোটা বছরে মোট ১৮টি একদিনের ম্যাচ খেলেছে। যা অন্য যেকোনও দলের থেকে বেশি।

 

তার মধ্যে ১২টি ম্যাচেই জিতেছে শ্রীলঙ্কা। পাশাপাশি, পাকিস্তান তাদের ৯টি একদিনের ম্যাচের মধ্যে ৭টি জিতেছে। আফগানিস্তান ১৪টি ম্যাচের মধ্যে জিতেছে ৮টি। এই দলে নন-এশিয়ান ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হার্ড-হিটার শারফেইন রাদারফোর্ড। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে রাদারফোর্ড গত বছরে ৯টি ম্যাচে ৪২৫ রান করেছেন, গড় ১০৬.২। তবে ভারতের কোনও ক্রিকেটার না থাকায় হতাশা দেখা গিয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া