শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Randeep Hooda joins cast of John Cena in Sam hargrev s upcoming action movie Matchbox

বিনোদন | ‘থর’-এর পর এবার জন সিনার সঙ্গে মারপিট রণদীপের! কোন জনপ্রিয় হলিউড পরিচালকের নির্দেশে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ জানুয়ারী ২০২৫ ১৯ : ০৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ২০২০ সালে নেটফ্লিক্স কাঁপিয়ে মুক্তি পেয়েছিল ক্রিস হেমসওয়র্থের ছবি ‘এক্সট্র্যাকশন’। বিশ্বজোড়া দর্শকের এই ছবি ঘিরে উন্মাদনা কম ছিল না! ছবিতে একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ ভূমিকা (ডেপুটি সাজু) হিসাবে দেখা গিয়েছিল রণদীপ হুডাকে। স্যাম হারগ্রেভ পরিচালিত সেই ছবিতে ‘থর’-এর সঙ্গে একটি দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যে অভিনয় করে নজর কেড়েছিলেন রণদীপ। হলিউডের নায়কের মুখেও শোনা গিয়েছিল রণদীপের প্রশংসা। এবার জনপ্রিয় ডব্লিউডব্লিউই তারকা তথা হলিউড-অভিনেতা  জন সিনার সঙ্গে অভিনয় করতে চলেছেন এই বলি-অভিনেতা। ছবির নাম 'ম্যাচবাক্স'। পরিচালক, সেই স্যাম হারগ্রেভ। 

 

রণদীপের কথায়, “স্যামের সঙ্গে ফের একবার কাজ করার সুযোগ পেয়ে যারপরনাই খুশি আমি। দুরন্ত সব অ্যাকশন দৃশ্য তৈরি করতে পারে ও। সহজ কথায়, অ্যাকশন ছবি করার ওস্তাদ মানুষ। এইমুহূর্তে বুদাপেস্টে ছবির শুটিংয়ে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, আমার এবং স্যামের এই প্রজেক্টও ভাল লাগবে দর্শকের।”

 

প্রসঙ্গত, গত বছর অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে ভারতে এসেছিলেন জন সিনা। এক ফ্রেমে ধরা দিয়েছিলেন বলিউডের ‘বাদশা’র সঙ্গেও। পরে সংবাদমাধ্যমে শাহরুখের বিষয়ে বলতে গিয়ে খানিক আবেগপ্রবণ হয়ে তিনি বলেছিলেন, “তিনি অসাধারণ। একই সঙ্গে সহানুভূতিশীল ও দয়ালু। আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম।”

 

উল্লেখ্য, গত ২২ মার্চ ২০২৪, মুক্তি পেয়েছিল রণদীপের ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবিটি। ছবিতে ‘যমুনা বাই সভারকার’-এর চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা লোখান্ডে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন অমিত শিয়ল, চেতন স্বরূপ, রাজেশ খেরা ও অন্যান্যরা। বক্স অফিসে একেবারেই সাফল্যের মুখ দেখেনি সেই ছবি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া