সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কে হ্চ্ছেন আরসিবির অধিনায়ক? আইপিএলের আগে মেগা আপডেট দিলেন এবি ডিভিলিয়ার্স

Kaushik Roy | ২৪ জানুয়ারী ২০২৫ ১৫ : ৫৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: আর কিছুদিন বাদেই শুরু হয়ে যাবে আইপিএলের ১৮তম সংস্করণ। সৌদি আরবে এবারের আইপিএলের মেগা অকশন হয় গত নভেম্বরে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই আইপিএল শুরু হয়ে যাবে। তবে মরশুম শুরুর আগে এখনও পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনও তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি। দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসি দল ছেড়ে যাওয়ার পর থেকে এই পদটি খালি রয়েছে। অধিনায়ক হওয়ার জন্য গুটিকয়েক নাম থাকলেও আরসিবির কিংবদন্তি ও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স মনে করেন, এই দায়িত্বে নেওয়ার জন্য আদর্শ ব্যক্তি বিরাট কোহলিই।

 

ডিভিলিয়ার্স সম্প্রতি এক ইউটিউব ভিডিওতে বলেন, ‘আমার মতে, বিরাট কোহলিই একমাত্র সঠিক বিকল্প। বিরাট এখন নিজের কেরিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন। কিন্তু আগের চেয়ে অনেক বেশি অনুপ্রাণিত। যতক্ষণ বিরাটের ফর্ম থাকবে এবং ও রান করে যাবে ততক্ষণ আমরা ওকে খেলতে দেখব। ততক্ষণ আমরা ওকে ম্যাচ জেতানো ইনিংস খেলতে দেখব’। উল্লেখ্য, ২০২১ সালে কোহলি আরসিবির অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ান, তবে তাঁর নেতৃত্বের দক্ষতা এখনও প্রশ্নাতীত। ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত আরসিবির অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। ২০১৬ সালের আইপিএল ফাইনালে কার্যত কোহলির ব্যাটিংয়ে ভর করেই ফাইনালে পৌঁছেছিল বেঙ্গালুরু।

 

ওই মরশুমেই কোহলি চারটি সেঞ্চুরি করে ‘অরেঞ্জ ক্যাপ’ জিতেছিলেন। ২০২৫ সালের আইপিএলের মেগা নিলামে ফ্যাফ ডু প্লেসিস দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার পর, আরসিবি বর্তমানে নতুন অধিনায়ক খুঁজছে। নিলামের সময় দলটি বিশেষ কিছু দুর্বলতাকে মজবুত করার দিকে নজর দিয়েছে। তবে নেতৃত্বের প্রশ্ন এখনও গুরুত্বের বিষয়। এই পরিস্থিতিতে ডিভিলিয়ার্স মনে করেন, কোহলির অভিজ্ঞতা এবং দলের ওপর তাঁর প্রভাব আরসিবিকে সঠিক পথে পরিচালিত করবে। তবে সম্প্রতি কোহলির ফর্মে কিছুটা ভাটা পড়েছে। বর্ডার-গাভাসকার ট্রফিতে পারথে শতরান করার পর থেকে তিনি আর রান পাননি। ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ পরাজয়ের মুখোমুখি হতে হয় ভারতকে। তবে এর আগেও একাধিক চ্যালেঞ্জ কাটিযে উঠেছেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল পারফর্ম করে আইপিএলে মনোনিবেশ করতে পারেন বলেই আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া