সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | সুপার সিক্সের আশা ছাড়ছেন না, হারের হ্যাটট্রিক ভুলে জয়ে ফিরতে বদ্ধপরিকর অস্কার

Sampurna Chakraborty | ২৩ জানুয়ারী ২০২৫ ০৪ : ১৩Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: হারের হ্যাটট্রিক ভুলে ঘরের মাঠে জয়ের খোঁজে নামবে ইস্টবেঙ্গল। শুক্রবার লাল হলুদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। মুম্বই, মোহনবাগান, গোয়ার কাছে হার সুপার সিক্সের আশায় ধাক্কা দিয়েছে। গোয়ায় হারের পর বাস্তববাদী অস্কার ব্রুজো মেনে নিয়েছিলেন, এই জায়গা থেকে প্রথম ছয়ে শেষ করার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। পথ আরও কঠিন হল। কিন্তু কেরলের বিরুদ্ধে নামার আগের দিন সমর্থকদের জন্য আশার আলো দেখালেন। ইস্টবেঙ্গল কোচের দাবি, এখনও সুপার সিক্স ধরাছোঁয়ার বাইরে নয়। অস্কার ব্রুজো বলেন, 'আমরা ভালই খেলছি। কিন্তু রেজাল্ট আসছে না। আইএসএলের তিনটে সেরা দলের কাছে হেরেছি। আমরা যদি টানা তিনটে ম্যাচ জিততে পারি, তাহলে আমাদের একটা সম্ভাবনা থাকবে। শেষ তিন, চারটে ম্যাচে ৫-৬ পয়েন্ট পেলে আমরা ভাল জায়গায় থাকতে পারতাম। আমাদের স্বপ্ন শেষ হয়ে যায়নি। এখনও আটটা ম্যাচ বাকি। এরপর পয়েন্ট নষ্ট করলে আমাদের খেসারত দিতে হবে। পরের তিনটে ম্যাচ আমাদের জিততেই হবে।' 

আগের দিন দ্বিতীয়ার্ধে গোয়ার বিরুদ্ধে আক্রমণের ঝড় তুলেও গোল আসেনি। তাতে হতাশ অস্কার। তবে নির্দিষ্ট কারোর ওপর দায় চাপাতে চান না। একেবারেই ছন্দে নেই দিমিত্রিয়স ডিয়ামানটাকোস।‌ তবে গ্রিক স্ট্রাইকারের পাশেই দাঁড়াচ্ছেন ব্রুজো। শুক্রবার তাঁর পুরোনো দলের বিরুদ্ধে ম্যাচ। ইস্টবেঙ্গল কোচের আশা, এই ম্যাচ থেকেই গোলে ফিরবেন দিমি। অস্কার বলেন, 'আমরা আক্রমনাত্মক ফুটবল খেলছি। কিন্তু সেট পিসে গোল হজম করছি। আমি নির্দিষ্ট কোনও প্লেয়ারের ওপর দায় চাপাতে চাই না। আমাদের ক্রস, সেন্টারের সংখ্যা দেখলেই বোঝা যাবে। বিপক্ষ ৩-৪ টে সুযোগ পেলে গোল করে দিচ্ছে। আমরা আধিপত্য বিস্তার করেও বক্সে সাফল্য পাচ্ছি না। দিমিকে নিয়ে খুশি না হলে ওকে দলের বাইরে রাখতাম। নভেম্বর, ডিসেম্বরে ও ভাল খেলছিল। কাল ওর পুরোনো দলের বিরুদ্ধে ম্যাচ। আত্মবিশ্বাসে ফুটছে। গোলে ফিরতে মরিয়া। জবাব দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করতে চায়।' কেরল কাউন্টার অ্যাটাক ভিত্তিক ফুটবল খেলে। দ্বিতীয়ার্ধে সাধারণত ভাল খেলে। এই বিষয়গুলো মাথায় রাখছেন ব্রুজো। কেরল ম্যাচে ফিরবেন হেক্টর ইউস্তে। তবে ৯০ মিনিট খেলার মতো জায়গায় নেই। সল ক্রেস্পো এখনও সম্পূর্ণ ফিট নয়। প্রভাত লাকরারও একই অবস্থা। আনোয়ার আলির মাঠে ফিরতে আরও ১৫ দিন লাগবে। তবে যাবতীয় প্রতিকূলতা ছাপিয়ে ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া লাল হলুদ ব্রিগেড। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া