সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৩ জানুয়ারী ২০২৫ ০৪ : ০৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ওয়াংখেড়েতে ছক্কা মেরে ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ১৯৮৩ সালের ২৮ বছর পরে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। শ্রীলঙ্কার নুয়ান কুলশেখরকে ছক্কা মেরে ধোনির বিশ্বজয়ের মুহূর্ত এখনও স্মরণ করেন ক্রিকেটপাগলরা।
শচীন রমেশ তেন্ডুলকরের শেষ ম্যাচ ছিল এই মাঠেই। মাস্টার ব্লাস্টারের সামনে এই ওয়াংখেড়েতেই পঞ্চাশ-তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকান বিরাট কোহলি।
সেই ঐতিহাসিক ওয়াংখেড়েই এবার নতুন রেকর্ড গড়ল। নাম তুলে ফেলল গিনেস বুকে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ওয়াংখেড়ের ৫০-তম জন্মদিনে ১৪,৫০৫টি লাল ও সাদা ক্রিকেট বল দিয়ে একটি বাক্য বানিয়েছে। আর এর ফলে গিনেস বুকে নাম তুলেছে।
‘ফিফটি ইয়ার্স অব ওয়াংখেড়ে স্টেডিয়াম’, এটি লিখতেই ব্যবহার করা হয়েছে এতগুলো ক্রিকেট বল। মুম্বই ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট অজিঙ্কে নায়েক বলেছেন, ''ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৪,৫০৫টি সাদা ও লাল বল দিয়ে বানানো বাক্য গিনেস বুক অব রেকর্ডে জায়গা পেয়েছে।''
অজিঙ্কে নায়েক আরও বলেন, ''এই মাঠে হওয়া প্রথম টেস্টের ৫০-তম বার্ষিকী উদ্যাপনে ভারতের প্রয়াত অলরাউন্ডার একনাথ সোলকার ও মুম্বইয়ের প্রয়াত প্রাক্তন ক্রিকেটারদের উৎসর্গ করছি।''
১৯৭৫ সালের ২৩-২৯ জানুয়ারি ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। একনাথ সোলকার সেঞ্চুরি করেছিলেন।
ওয়াংখেড়েতে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হয় ১৯৮৭ সালে। ২০১২ সালে প্রথম টি-টোয়েন্টি।
যে বলগুলো দিয়ে বাক্য লেখা হয়েছিল, সেই বলগুলোই স্কুল, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থার উঠতি ক্রিকেটারদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে। এই রেকর্ড থেকে তারা যাতে অনুপ্রেরণা পায়, আরও রেকর্ড গড়ার দিকে এগোয়, সেই কারণেই তাদের হাতে বল তুলে দেওয়া হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি