সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৩ জানুয়ারী ২০২৫ ০২ : ১৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সাময়িকভাবে সমস্যা মিটল মহমেডান স্পোর্টিংয়ের। অবশেষে জেদ ছেড়ে প্র্যাকটিসে নামল সাদা কালোর ফুটবলাররা। বৃহস্পতিবার আসরে নামেন সচিব ইশতিয়াক আহমেদ সহ ক্লাবের অন্যান্য কর্তারা। এদিন বিকেলে যুবভারতীর প্র্যাকটিস মাঠে ফুটবলারদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা চলে কর্তাদের। প্রথমে মাঠে এলেও ড্রেসিংরুমেই ছিল ফুটবলাররা। দীর্ঘ বৈঠকের পর মাঠে নামতে রাজি হয় মহমেডানের ফুটবলাররা। ক্লাব কর্তাদের আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতি বিকেলে কোচ আন্দ্রে চের্নিশভের তত্ত্বাবধানে পুরোদমে প্র্যাকটিস করেন ফুটবলাররা। ছিলেন বিদেশি ফুটবলাররাও। মহমেডানের সচিবের দাবি, আলোচনার মাধ্যমে সমস্যা মিটে গিয়েছে। ইশতিয়াক আহমেদ বলেন, 'কিছুটা গুজব ছিল। অনেক প্লেয়ার রিকভারির জন্য বাইরে ছিল। তিনদিন আমাদের ছুটি ছিল। প্রেয়াররা প্র্যাকটিসে আসছে না, এটা সঠিক খবর ছিল না। এটা কোনও কারখানা নয় যে প্লেয়াররা ধর্মঘট ডেকে বসে যাবে। প্লেয়ারদের এটা রুজি-রোজগার। ওরা খেলবেই। আমরা সবাই মিলে এসেছি। ওদের বোঝালাম। বললাম ইনভেস্টরদের সঙ্গে যা আলোচনা হচ্ছে তার সঙ্গে তোমাদের কোনও সমস্যা নেই। তোমরা খেলা, প্র্যাকটিস চালিয়ে যাও। আমরা তোমাদের পাশে আছি। আমরা সবাই মিলে বসে এর সমাধান করব। কিন্তু মাঠে না এলে এটা মেটাতে পারব না।'
দ্রুত শেয়ার হস্তান্তর না করলে, ক্লাবের সঙ্গে গাঁটছড়া ভাঙার হুঁশিয়ারি দেয় শ্রাচী গ্রুপ এবং বাঙ্কারহিল। মহমেডান কর্তার দাবি, দুই পক্ষের আইনজীবীদের মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে। ফুটবলারদের বকেয়া বেতনও দ্রুত মিটিয়ে দেওয়া হবে। ইশতিয়াক আহমেদ বলেন, 'ইনভেস্টরদের সঙ্গে বসে সমস্যা মেটানোর জন্য আমরা সবসময় তৈরি। কিন্তু বুঝতে হবে যে আমরা চুক্তির বাইরে যেতে পারব না। যেকোনও জিনিস করতে সময় লাগে। শেয়ার ট্রান্সফারের বিষয় আছে। আমাদের আইনজীবীরা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিয়েছে। আমরা প্রথম দিন থেকেই শেয়ার ট্রান্সফার করতে তৈরি। আমরা কর্পোরেট ক্লাব নয়, সমর্থক ভিত্তিক ক্লাব। এইসব করতে একটু সময় লাগে। দুই পক্ষের আইনজীবী বসে মিটিয়ে নিয়েছি। অনেক ফুটবলার বলছে তিন মাসের বেতন বাকি। আমাদের হিসেবে এক মাসের বেতন বাকি। এই বিষয়টা আলোচনায় বসে মেটাতে হবে।' রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে পরের ম্যাচ মহমেডানের। শুক্রবার বাণিজ্যনগরীর উদ্দেশে রওনা দেবে সাদা কালো ব্রিগেড। এদিকে কর্তাদের পদত্যাগ চেয়ে ক্লাবের চলতি অচলাবস্থার বিরুদ্ধে সোচ্চার হয় মহমেডান সমর্থকরা। বৃহস্পতিবার সন্ধেয় ক্লাব ঘেরাও করে একদল সাপোর্টার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি