সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Former Pakistan Cricketer Basit Ali advised Indian star cricketers for their failure in Ranji Trophy

খেলা | রঞ্জিতে ব্যর্থ রোহিত-শ্রেয়সরা, এই পাক তারকার পরামর্শ মেনে চললে রান পাবেনই দ্বিতীয় ইনিংসে

KM | ২৩ জানুয়ারী ২০২৫ ০০ : ২২Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ভারতের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে একহাত নিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি।

জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে খেলছেন রোহিত শর্মা, শ্রেয়স আইয়াররা। কিন্তু কেউই রান পাননি। যশস্বী জয়সওয়াল মাত্র ৪ রান করেন। রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে ৩ রান। শ্রেয়স আইয়ার করেন ১১ রান। তারকা ব্যাটাররা ব্যর্থ হওয়ায় চটেছেন বাসিত।

বিশেষ করে শ্রেয়স আইয়ারকে নিয়ে অসন্তুষ্ট প্রাক্তন পাক তারকা।  তিনি বলছেন, ''শ্রেয়স আইয়ার ৭ বলে ১১ রান করে। এটা চার দিনের ম্যাচ। তোমার আগে তিনজন ব্যাটার আউট হল। তুমিও একই ভাবে উইকেট দিয়ে এলে। সাদা বলের ফরম্যাটে সাদা বলের মতোই খেলো। যদি লাল বলের ফরম্যাটে খেলা হয়, তাহলে তার মতোই খেলবে। এটাই আমার সহজ সরল পরামর্শ। দ্বিতীয় ইনিংসে কী করে সেটাই দেখার।''

বোর্ডের চাপে পড়ে ঘরোয়া ক্রিকেট খেলতে নামছেন তারকা ক্রিকেটাররা। কিন্তু ব্যাট হাতে রান পাচ্ছেন না কেউই। বাসিত বলছেন, ''রোহিত শর্মা, জয়সওয়াল,  গিল, আইয়ার সব দ্রুত ফিরে গেল। এটা চার দিনের ম্যাচ। অনেকে খেলছে। ফলে রোহিতের সেঞ্চুরি করা উচিত ছিল, শ্রেয়স আইয়ারও সেঞ্চুরি করতে পারত।'' কিন্তু তারকা ক্রিকেটাররা যেভাবে নিজেদের উইকেট ছুড়ে দিয়ে আসেন তা দেখে বিস্মিত বাসিত।  

অনামী উমর নাজির মিরের বলে কেঁপে গেলেন মুম্বইয়ের তারকারা। গতি ও বাউন্স দিয়েই মুম্বই ব্যাটারদের ঘায়েল করেন মির। ভারতীয় ক্রিকেটে অনামী হলেও জম্মু–কাশ্মীরের ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম মির। ২০১৩ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেক। এখনও পর্যন্ত ৫৭ ম্যাচে নিয়েছেন ১৩৮ উইকেট। লিস্ট এ ক্রিকেটে নিয়েছেন ৫৪ উইকেট। টি-টোয়েন্টিতে নিয়েছেন ৩২ উইকেট।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া