সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বোর্ডের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ, অতিরিক্ত টি-২০ খেলায় ভুগতে হচ্ছে, দাবি কীর্তি আজাদের

Sampurna Chakraborty | ২৩ জানুয়ারী ২০২৫ ২৩ : ৫০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর প্রচণ্ড চটে কীর্তি আজাদ। কোনও রাখঢাক না করেই একরাশ ক্ষোভ উগরে দিলেন। জানান, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের ব্যর্থতার জন্য বোর্ড আংশিক দায়ী। বোর্ডের নির্দেশিকা জারিতে সম্পূর্ণ সায় আছে তাঁর। কীর্তি আজাদ বলেন, 'বোর্ডের এই সিদ্ধান্ত নিতে এতদিন লাগল কেন আমি জানি না। আমাদের সময় এই সব নিয়মই চালু ছিল। আমরা ক্রিকেটজীবনে এগুলো মেনেই চলেছি। বোর্ড কিসের জন্য অপেক্ষা করেছিল জানি না। বরাবরই জাতীয় দলের ক্রিকেটাররা রঞ্জি খেলে। ঘরোয়া ক্রিকেটে না খেললে লাল বলের ক্রিকেটে একটানা ভাল পারফর্ম করা যায় না। বোর্ডের আগেই উচিত ছিল ভারতীয় দলের ক্রিকেটারদের রঞ্জি খেলতে বাধ্য করা।'

বর্ডার-গাভাসকর ট্রফিতে ডাহা ব্যর্থতার জন্য অতিরিক্ত টি-২০ ক্রিকেট খেলাকেই দায়ী করলেন প্রাক্তন তারকা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সফল হওয়ার বিষয়ে আশাবাদী। কীর্তি বলেন, 'অস্ট্রেলিয়ার মতো পিচ হলে চাপে পড়তে পারে দল। ভারতের উইকেটে সফল হবে, যেমন গতকাল হল। বলে মুভমেন্ট থাকলে সমস্যায় পড়ছে ব্যাটাররা। আশা করছি এই বিষয়টা মাথায় রেখে যথাযত প্র্যাকটিস করবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল খেলবে। অস্ট্রেলিয়ায় জঘন্য খেলেছে ভারতীয় দল। নিজেদের উইকেট ছুড়ে দিয়েছে। ভারতে উইকেট বরাবর বল আসে। তাই হাত খুলে মারার সুযোগ থাকে। অস্ট্রেলিয়ার মতো জায়গায় দক্ষতার প্রয়োজন। আমাদের প্লেয়ারদের মধ্যে স্কিল আছে। কিন্তু পাটা উইকেটে এত টি-২০ ম্যাচ খেলেছে ভারতীয় দল, বলে একটু মুভমেন্ট থাকলে, বাউন্স হলে ভারতীয় ক্রিকেটারের সমস্যায় পড়ে। এই বিষয়টা বোর্ডকে গুরুত্ব দিতে হবে।' 

দীর্ঘ বছর পর রঞ্জি খেলতে নেমে সফল হননি রোহিত শর্মা। একটানা ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন। যা অত্যন্ত চিন্তার। বাকিদের মতো রোহিত, বিরাটের ফর্ম নিয়ে উদ্বিগ্ন অরুণ লাল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিই দুই তারকার শেষ আইসিসি টুর্নামেন্টে, এটা মানতে নারাজ। অরুণ লাল বলেন, 'গোটা দেশ রোহিত, বিরাটের রানে ফেরার অপেক্ষায়। আমরা সবাই চাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু'জন স্বমহিমায় ফিরুক। ওরা গ্রেট ক্রিকেটার। যেকোনও সময় ফর্ম ফিরে পেতে পারে। যারা ওদের বাদের খাতায় ফেলছে, তাঁরা ভুল করছে। একটা ইনিংস পার্থক্য গড়ে দিতে পারে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিই ওদের শেষ আইসিসি টুর্নামেন্ট হবে, এমন কোনওভাবেই বলা যাচ্ছে না।' আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর ফেভারিট ভারত। তবে দুবাইয়ের পরিবেশ এবং পরিস্থিতি যে চ্যালেঞ্জিং হবে, সেটাও জানিয়ে রাখতে ভুললেন না বাংলার প্রাক্তন তারকা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া