সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৩ জানুয়ারী ২০২৫ ২৩ : ৩৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ১৭টি সংস্করণ হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে একদম কাছে গিয়েও বারবার ট্রফি হাতছাড়া হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে অন্যতম বড় ফ্যানবেস আরসিবির। কিন্তু কাপ না আসায় বারবার খালি হাতে ফিরতে হয়েছে ভক্তদের। তবে আইপিএল শুরুর আগে এবার ভাইরাল এক ভিডিও। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় সঙ্গমে এক ভক্ত পুণ্যস্নান করালেন আরসিবির জার্সিকে। এই খবর সামনে আসতেই তা রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আরসিবিকে জেতানোর জন্য ভক্তরা যেভাবে প্রার্থনা করেন তা এক অন্য মাত্রায় গিয়ে পৌঁছেছে এমনটাই মত বেশিরভাগের।
প্রয়াগরাজে কুম্ভমেলা শুরু হওয়ার পর থেকে অনেক ধরনের খবরই সামনে এসেছে। আইআইটি বাবা থেকে শুরু কর সবজিওয়ালে বাবা, মালা ব্যবসায়ীরা ভাইরাল হয়েছেন। কিন্তু ক্রিকেটভক্তদের দেশে কুম্ভমেলার মত জায়গায় এইরকম ঘটনা সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। তিনবারের আইপিএল ফাইনালিস্টদের জন্য ওই ক্রিকেট ভক্ত গিয়েছেন কুম্ভমেলায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই সমর্থক পবিত্র জলে আরসিবির জার্সিকে ধুচ্ছেন, সম্ভবত আসন্ন আইপিএলে আরসিবির সাফল্য কামনা করেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি এমনটাই জানাচ্ছেন নেটিজেনরা। সোশ্যল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, মহা কুম্ভ মেলা, সবসময়ের জন্য আরসিবি।
ভিডিওর শুরুতে দেখা যায়, এক ব্যক্তি আরসিবির জার্সি হাতে এক সাধুর পাশে দাঁড়িয়ে রয়েছেন। জার্সি পবিত্র জলে ডোবানোর আগে ওই ব্যক্তি সাধুর সঙ্গে ছবি তোলেন, তাঁর আশীর্বাদ নেন। তারপর ওই জার্সিটি গঙ্গা, যমুনা ,সরস্বতীর পবিত্র সঙ্গমে ডুবিয়ে দেন। তিনবার ডোবানোর পর জার্সিটি জল থেকে তুলে তিনি দু’হাত দিয়ে সেটিকে ওপরে তুলে ধরেন। তারপর ধীরে ধীরে সেটিকে নিয়ে তীরের দিকে এগিয়ে যান। ভক্তদের অনেকে জানাচ্ছেন, মাঠের বাইরে আরসিবির ইমপ্যাক্ট প্লেয়ার এই ব্যক্তি। ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলির মত ক্রিকেটাররা এই জার্সি পরে খেলেছেন। তবে ট্রফি না জিতলেও ২০০৯, ২০১১, ২০১৬ সালে ফাইনাল খেলেছে বেঙ্গালুরু। এবারও ট্রফি জেতার লক্ষ্যে ফের নামতে চলেছেন বিরাট কোহলিরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি