শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor akshay kumar reveals he bought a new flat by extending his role in jaani dushman movie

বিনোদন | ফ্লপ ছবিতে মারা গিয়েও ফিরে আসেন অক্ষয়, স্রেফ ফ্ল্যাট কেনার টাকার জন্য! রইল ‘খিলাড়ি’র অজানা কথা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৩ জানুয়ারী ২০২৫ ২৩ : ০১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: অক্ষয় কুমার এবং সানি দেওল-সহ মোট ২৬ জন তারকাকে নিয়ে ‘জানি দুশমন’ ছবিটির শুটিং শুরু করেন পরিচালক রাজকুমার কোহলি। ‘জানি দুশমন’ ছবিতে রাজ বব্বর, সুনীল শেঠি, অমরীশ পুরী, আদিত্য পাঞ্চোলি, আরশাদ ওয়ারসি, আফতাব শিবদেসানি, অতুল অগ্নিহোত্রী, রজত বেদির মতো তারকারাও এই ছবিতে অভিনয় করেন। কৌতুকাভিনেতা জনি লিভার ছাড়াও ‘জানি দুশমন’ ছবিতে অভিনয় করেছিলেন পরিচালক রাজকুমারের পুত্র আরমান কোহলিও। এই ছবিতে অভিনয়ও করতে দেখা গিয়েছিল সোনু নিগম-কেও। এই ছবিতে গানও গাইতে দেখা গিয়েছে তাঁকে। ‘জানি দুশমন’ ছবিতে মনীষা কৈরালা এবং রম্ভার মতো তারকাও অভিনয় করেছেন।তবে ছবিটি বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয় এই ছবি। ছবিটি বানাতে মোট ১৮ কোটি টাকা খরচ হয়েছিল। কিন্তু ছবি মুক্তির পর বক্স অফিসে তা মুখ থুবড়ে পড়ে। ১০ কোটি ৭২ লক্ষ টাকার ব্যবসা করেছিল ছবিটি। তবু 'জানি দুশমন'-এ অভিনয় করে নতুন ফ্ল্যাট করে নিয়েছিলেন অক্ষয়! 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় জানান, এই ছবিতে তাঁর চরিত্রটি প্রথমে বেশিক্ষণের জন্য ছিল না। মারা যায় চরিত্রটি। কিন্তু এর পরে একদিন শুটিংয়ে পরিচালককে চিন্তাগ্রস্থ থাকতে দেখে কারণ জিজ্ঞেস করেন 'অক্কি'। জানতে পারেন নির্দিষ্ট তারিখে শুটিংয়ের ডেট বাতিল করেছেন ছবির এক বড় তারকা। অথচ সব প্রস্তুত। অক্ষয় জানান, তাঁকে যদি ছবিতে ফিরিয়ে আনা যায়, তিনি কাজ করতে প্রস্তুত। পরিচালক প্রথমে অভিনেতার প্রস্তাব বাতিল করলেও পরে উপায় না দেখে সেটি-ই করেন। ছবিতে প্রথমে দেখানো হয় মারা গিয়েছে অক্ষয়ের চরিত্রটি। কিন্তু খানিক পরে দেখানো হয় না, মারা যায়নি বরং কোমায় চলে গিয়েছিল চরিত্রটি। এরপর সুস্থ হয়ে উঠে আরও পাঁচ দিনে শুট করেন অক্ষয় এবং যা টাকা পান তাতে নতুন একটা ফ্ল্যাট কেনার অনেকটা তাকাই উঠে আসে তাঁর ঝুলিতে!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া