শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৩ জানুয়ারী ২০২৫ ২২ : ৩০Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: গত সপ্তাহে সবাইকে পিছনে ফেলে প্রথম স্থান দখল করেছিল জি বাংলার সদ্য শুরু হওয়া ধারাবাহিক 'পরিণীতা'। চলতি সপ্তাহেও নিজের জায়গা ধরে রাখল এই ধারাবাহিক। ৮.৩ নম্বরে 'বাংলা সেরা'র তকমা জিতল 'রায়ান-পারুল'-এর জুটি।
দ্বিতীয় স্থানে রয়েছে 'ফুলকি'। এই সপ্তাহে টিআরপিতে ৮.০ নম্বরে রয়েছে এই ধারাবাহিক। ৭.৫ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'। গল্পের নতুন মোড়ে এসেছে দারুণ চমক। সেই জেরেই টিআরপিতে ভাল ফল করেছে এই মেগা। নম্বর কমে চতুর্থ স্থানে এসে পড়েছে স্টার জলসার 'গীতা এলএলবি'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২। পঞ্চমে ৭.০ নম্বরে রয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'। এই মুহূর্তে গল্পের নায়িকা শ্বেতার বিয়ে নিয়েই মজে আছেন দর্শক। তাও একটুও দর কমেনি ধারাবাহিকের।
নিজের জায়গা হারিয়েছে 'কথা'। চলতি সপ্তাহে নম্বর কমে ষষ্ঠ স্থানে এই মেগা। প্রাপ্ত নম্বর ৬.৯। ৬.৭ নম্বরে সপ্তমে রয়েছে 'রাঙামতি তিরন্দাজ'। প্রথমদিকে ভাল ফল করলেও এখন মান পড়েছে এই ধারাবাহিকের।
অষ্টমে ৬.৫ নম্বর পেয়ে রয়েছে স্টার জলসার 'উড়ান'। অন্যদিকে এক সময়ের 'বাংলা সেরা' মেগা 'অনুরাগের ছোঁয়া' ৬.১ নম্বরে রয়েছে নবমে। গল্পে একের পর এক চমক আসলেও দর্শকের মনে জায়গা করতে পারছে না এই ধারাবাহিক। দশমে রয়েছে 'শুভ বিবাহ'। প্রাপ্ত নম্বর ৫.৯।
অন্যদিকে, দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রতিটা গল্পে আসছে নতুন চমক। এদিকে পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে নতুন ধারাবাহিকও। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে সেরার সেরা হওয়ার লড়াইয়ে কোন ধারাবাহিক এগিয়ে থাকে এখন সেটাই দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি