সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্য রোহিত-কোহলিকে দেখা যাবে, কামব্যাক চ্যালেঞ্জিং হবে সামির, মনে করছেন ইরফান

Sampurna Chakraborty | ২৩ জানুয়ারী ২০২৫ ২২ : ০০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে ভারতীয় ক্রিকেট নিয়ে চর্চার শেষ নেই। রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে মহম্মদ সামি, চ্যাম্পিয়ন্স ট্রফি। আলোচনার একাধিক বিষয়বস্তু। এমন সময় যদি ইরফান পাঠানকে হাতের নাগালে পাওয়া যায়, তাহলে তো কথাই নেই। কিংবদন্তি ভেস পেজকে সম্মান জানাতে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল। তাতে অংশগ্রহণ করতে বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে হাজির ছিলেন ইরফান পাঠান। এক ছাদের নীচে তারকার সমাহার। ছিলেন সুনীল গাভাসকর, লিয়েন্ডার পেজ, অরুণ লাল, মনোজ তিওয়ারিরা।‌

সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে চুক্তি থাকায় ক্রিকেট নিয়ে বাক্যালাপ পর্যন্ত করেননি সানি। কিন্তু কথা বলতে ভালবাসেন ইরফান। তাই চুক্তি থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতা, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি, রো-কো জুটির ভবিষ্যৎ নিয়ে কথা বলতে দ্বিধা করেননি জুনিয়র পাঠান। 

কলকাতার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। ম্যাচ খেলতে এসে যে ভালবাসা পেতেন, এখন ধারাভাষ্য দিতে এসেও একই সমাদর পান। আবেগপ্রবণ ফ্যানদের জন্যই বারবার কলকাতায় ছুটে আসতে ভাল লাগে ইরফানের। সম্প্রতি দাদা ইউসুফ পাঠানের দৌলতে বাংলার সঙ্গে সম্পর্ক আরও গাঢ় হয়েছে। ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচে বাকিদের মতো ইডেনে বাংলার পেসারের প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন ইরফানও। সামি না খেলায় অবাক। তারকা পেসারের প্রশংসা করলেও স্পষ্ট জানিয়ে রাখলেন, দুবাইয়ের উইকেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামব্যাক করা সহজ হবে না। এই কারণেই ব্যাকআপ হিসেবে মহম্মদ সিরাজকে দলে চেয়েছিলেন তারকা অলরাউন্ডার। ইরফান পাঠান বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে অনেকেই বাদ পড়েছে। সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, মহম্মদ সিরাজ। দুবাইয়ে জোরে বোলার দরকার। ওখানকার উইকেটে চারজন স্পিনারকে খেলানো যাবে না। সামির প্রত্যাবর্তন সহজ হবে না। যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ। বিসিসিআই নিশ্চয়ই বুঝেশুনেই দল করেছে। তাই সমর্থন করতেই হবে। সামি চ্যাম্পিয়ন বোলার। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বোলারদের মধ্যে প্রথম দশে থাকবে। অভিজ্ঞতা সম্পন্ন। ও নিজের শরীরের অবস্থা জানে এবং বোঝে। আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে পুরোপুরি ভাবে ফিরতে একটু সময় লাগবে।'

বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর ক্রিকেটারদের জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে বোর্ড। তাতে সায় আছে ইরফানের। বিশেষ করে ঘরোয়া ক্রিকেট খেলার নিয়মে। এই প্রসঙ্গে ইরফান বলেন, 'আমি এটা গত দেড় বছর ধরে বলে আসছি। সবার নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। শুধু দেখানোর জন্য একটা-দুটো ম্যাচ নয়। এটা ক্রিকেটারদের পাশাপাশি ভারতীয় ক্রিকেটের উন্নতিতে সাহায্য করবে। জুনিয়রদের সঙ্গে বিরাট, রোহিতরা খেললে ওদের থেকে অনেক কিছু শিখতে পারবে। একইসঙ্গে ওদের সঙ্গে সামঞ্জস্য রাখতে, নিজেদের মান বাড়াতে চাইবে উঠতি ক্রিকেটাররা।‌' রোহিত, কোহলির ফর্ম নিয়ে প্রচুর চর্চা চলছে। তবে ইরফানের দাবি, লাল বলের ক্রিকেটের সঙ্গে সাদা বলের ক্রিকেটকে কখনই মিলিয়ে ফেলা উচিত নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রো-কো জুটির রান পাওয়ায় বিষয়ে আত্মবিশ্বাসী ভারতের প্রাক্তন তারকা। ইরফান বলেন, 'লাল বলের ক্রিকেটের সঙ্গে সাদা বলের ক্রিকেটকে মিলিয়ে ফেলা উচিত নয়। দুটো সম্পূর্ণ ভিন্ন। নিয়মকানুনও আলাদা। আমার মতে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের কোনও সমস্যা নেই। যা ঠিক করতে হবে, সেটা লাল বলের ক্রিকেটে। সাদা বলে দু'জনেই সেরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু'জনেই রান পাবে। আমার বিশ্বাস, সাদা বলের ক্রিকেটে অন্য রোহিত, কোহলিকে দেখা যাবে।'

ভারতীয় দলের ড্রেসিংরুমে অশান্তির আভাস পাওয়া গিয়েছে। গৌতম গম্ভীরের সঙ্গে রোহিত শর্মা, অজিত আগরকরের মতপার্থক্যের কথা প্রকাশ্যে এসেছে। এই বিষয়ে ভিতরে না ঢুকতে চাইলেও, প্রাক্তন অলরাউন্ডার জানিয়ে দিলেন, ড্রেসিংরুমের প্রভাব পারফরম্যান্সে পড়ে। তাই সুস্থ ড্রেসিংরুমই কাম্য। ইরফান বলেন, 'বাইরে থেকে এই বিষয়ে মন্তব্য করে উচিত নয়। তবে ড্রেসিংরুমে সুস্থ পরিবেশ দলকে সেরাটা দিতে সাহায্য করে। মনে রাখতে হবে, ভারতীয় ক্রিকেট সবার ওপরে। বোর্ডের গাইডলাইন মেনে একজোট হয়ে খেলা উচিত।' নীতিশ কুমার রেড্ডির প্রশংসা করেন ইরফান। প্রথম অস্ট্রেলিয়া সফরে যেভাবে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের মোকাবিলা করেছেন, তাঁর মধ্যে একজন ভাল অলরাউন্ডারকে দেখছেন প্রাক্তন তারকা। ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের প্রথম ম্যাচ দেখা হয়নি। তবে খবরাখবর রেখেছেন। ভারতীয় দলের ভয়ডরহীন মনোভাবের প্রশংসায় ইরফান। বলেন, 'আমরা দু'বারের চ্যাম্পিয়ন। সেটা প্রমাণ করতে হবে। টি-২০ তে ভয় পেলে হবে না। হার-জিত খেলার অঙ্গ। তবে আগ্রাসী মনোভাব ধরে রাখতে হবে।' কেরিয়ারের সায়াহ্নে চলে এসেছেন রোহিত। যেকোনও দিন অবসর ঘোষণা করবেন। পরবর্তী অধিনায়ক হিসেবে কাকে এগিয়ে রাখছেন? টেস্টে যশপ্রীত বুমরাকে এগিয়ে রাখলেন ইরফান। সাদা বলের ক্রিকেটে শুভমন‌ গিল, ঋষভ পন্থকে ভবিষ্যতের নেতা হিসেবে দেখছেন ভারতের প্রাক্তন তারকা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া