শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৩ জানুয়ারী ২০২৫ ২১ : ৫২Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: ফের বিপাকে বলিপাড়ার পরিচালক। বিপদ যেন পিছুই ছাড়ছে না রাম গোপাল বর্মার। বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া ঘটনায় এখন ভুগতে হচ্ছে তাঁকে। কয়েক বছর আগে একটি চেক বাউন্স-এর ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। এর জেরে বলিউড পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে মুম্বইয়ের এক আদালত।
এই ঘটনায় রায় দেয় আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালত। কিন্তু এদিন আদালতে উপস্থিত ছিলেন না রাম গোপাল নিজে। এর মাঝেই নিজের আগামী ছবি 'সিন্ডিকেট'-এর ঘোষণা করেন তিনি। ফলে আরও বাড়ে জটিলতা। মুম্বইয়ের আদালতে দায়ের হওয়া এই জামিন অযোগ্য মামলায় তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে তাঁকে।
আসল ঘটনা ঘটে ২০১৮ সালে। পরিচালক ও শ্রী নামে এক সংস্থার মধ্যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। চেক বাউন্স করার অভিযোগ ওঠে পরিচালকের বিরুদ্ধে। তিন মাস সময় থাকা সত্ত্বেও রামগোপালের অ্যাকাউন্টে ৩.৭২ লক্ষ টাকা ছিল না। এর জেরেই ওই সংস্থাটি পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এরপরে একাধিক শুনানি হয়েছে। তবে এই মামলায় তাঁকে আদালতকে সহযোগিতাও করেননি বলে জানা যাচ্ছে। এমনকী বেশ কিছু শুনানিতে তাঁর অনুপস্থিতি বিষয়টি আরও বেশি জটিল করে তোলে। এবার তাঁর বিরুদ্ধে এই মামলায় চিন্তার ভাঁজ পড়েছে বলিউডে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি পরিচালককে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি