সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | রঞ্জির ম্যাচে ভয়ঙ্কর চোট, আইপিএলে খেলতে পারবেন তো কেকেআরের ২৩.৭৫ কোটি টাকার অলরাউন্ডার? 

Kaushik Roy | ২৩ জানুয়ারী ২০২৫ ২০ : ৫৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: কেরালার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালীন গুরুতর চোট পেলেন মধ্যপ্রদেশের তারকা অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। বৃহস্পতিবার, তিরুবনন্তপুরমের সেন্ট জেভিয়ার্স কলেজ গ্রাউন্ডে রঞ্জি ট্রফির ম্যাচ চলছিল মধ্যপ্রদেশ এবং কেরালার। ব্যাটিং করার সময় গোড়ালিতে গুরুতর চোট পান ভেঙ্কটেশ। ম্যাচ চলাকালীন ১৭.২ ওভারে ৪৯ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল মধ্যপ্রদেশ। দলকে ভাল জায়গায় নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব ছিল আইয়ারের ওপর। ব্যাট করতে নেমে মাত্র তিনটি বল খেলার পরই গুরুতর চোট পান তিনি। গোড়ালিতে আঘাত পাওয়ার পর তীব্র যন্ত্রণায় মাঠে লুটিয়ে পড়েন তিনি।

 

 

মধ্যপ্রদেশের ফিজিও সঙ্গে সঙ্গে মাঠে পৌঁছে তাঁর প্রাথমিক চিকিৎসা করেন। কিন্তু সেই সময় আর ব্যাট করতে পারেননি ভেঙ্কটেশ। ফিজিওর সাহায্যে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। রিটায়ার্ড হার্ট ঘোষণা করা হয় আইয়ারকে। পরে ম্যাচ চলাকালীন ডাগআউটে আইয়ারকে এক পায়ে প্যাড পরা অবস্থায় চেয়ারে বসে বিশ্রাম নিতে দেখা যায়। উদ্বেগের বিষয় হল সামনেই আইপিএল রয়েছে। ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এবার রঞ্জির এই চোটের কারণে তিনি যদি আইপিএলে অনিশ্চিত হয়ে পড়েন তাহলে বড় ধাক্কা খেতে হবে কেকেআরকে।

 

 

কিন্তু ভেঙ্কির চোট কতটা গুরুতর সেই সম্পর্কে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি মধ্যপ্রদেশ ক্রিকেট বোর্ডের তরফে। আইপিএলের মেগা নিলামের আগে তাঁকে রিটেন করেনি কলকাতা নাইট রাইডার্স। যে কারণে দুঃখপ্রকাশও করেছিলেন ভেঙ্কি। কিন্তু নিলামে তাঁকে ২৩.৭৫ কোটি টাকার বিপুল অঙ্কে কিনে নেয় কলকাতা। দলে ফেরানোর জন্য লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে নিলামে লড়াই হয় কলকাতার। উল্লেখ্য, ভেঙ্কটেশ আইয়ার আইপিএলের গত মরশুমে দুর্দান্ত পারফর্ম করেন। কেকেআরের হয়ে ১৫ ম্যাচে ৩৭০ রান করেন তিনি। চারটি অর্ধশতরান সহ গোটা মরশুমে তাঁর ব্যাটিং গড় ছিল ৪৬.২৫। ফলে এই বছর তাঁর অনুপস্থিতি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য বড় ধাক্কা হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া