সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ‘আর কয়েকদিন অপেক্ষা করুন’, ইডেনে ইংল্যান্ডকে হারিয়ে শামি নিয়ে মেগা আপডেট দিলেন অর্শদীপ

Kaushik Roy | ২৩ জানুয়ারী ২০২৫ ২০ : ২৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ছিল ইডেনে। সেখানে দীর্ঘদিন পর দলের তারকা পেসার মহম্মদ শামির প্রত্যাবর্তনের আশা করেছিলেন সকলেই। কিন্তু সূর্যকুমার যাদব প্রথম একাদশ ঘোষণা করার পর সেখানে শামির নাম না থাকায় অবাক হয়েছিলেন। ক্রিকেটমহলে জল্পনা শুরু হয়, শামি হয়তো এখনও পুরোপুরি ফিট নন বা তিনি আবার চোট পেয়েছেন। তবে তরুণ পেসার অর্শদীপ সিং ভক্তদের আশ্বস্ত করেছেন শামির ফিটনেস নিয়ে চিন্তার কোনও কারণ নেই।

 

ম্যাচের পর শামির প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, ‘শামি ভাই যখন বল করছেন, মনে হচ্ছে যেন ২২ বছরের তরুণ শামিকে দেখতে পাচ্ছি’। অর্শদীপ আশ্বস্ত করেছেন, আগামী ২৫ জানুয়ারি চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শামিকে মাঠে নামতে দেখা যেতে পারে। তিনি বলেন, ‘শামি ভাইয়ের সঙ্গে আমি কথা বলেছি। তিনি যখন বল করছেন, প্রতিটি ডেলিভারির সময় মনে হচ্ছিল, কী অসাধারণ বল! এরকম ডেলিভারি কেউ কীভাবে করতে পারে! আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আবার সেই চেনা শামিকে দেখা যাবে ভারতের জার্সি গায়ে’। 

 

শামি ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর তিনি রোহিত শর্মার নেতৃত্বাধীন ওয়ানডে দলেও জায়গা পেয়েছেন তিনি। এক বছর পর দলে ফিরে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা যাবে তাঁকে। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালের পর শামি এখনও প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি। জসপ্রীত বুমরার অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা থাকায় শামির ফর্ম ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া