সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৩ জানুয়ারী ২০২৫ ১৯ : ৫৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার গাভাসকার ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের পর আন্তর্জাতিক স্তরের ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেট বাধ্যতামূলক করেছে বিসিসিআই। সেই বিধি মেনেই এদিন জম্মু কাশ্মীরের বিরুদ্ধে একাধিক তারকাকে নিয়ে দল সাজিয়েছিল মু্ম্বাই। রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল ছিলেন দলে। কিন্তু যাকে রানে ফিরতে দেখার জন্য মরিয়া গোটা দেশ সেই হিটম্যানই আউট হয়ে গেলেন তিন রানে। অস্ট্রেলিয়া সফরে হতাশাজনক পারফরম্যান্সের পর মুম্বাইয়ে টানা অনুশীলন করতে দেখা গিয়েছিল রোহিতকে। কিন্তু তারপরেও এদিন ব্যাটে রান পেলেন না হিটম্যান।
দীর্ঘ ন’বছর পর রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন স্মরণীয় হয়ে রইল না রোহিতের কাছে। জম্মু ও কাশ্মীরের পেসার পারাস ডোগরার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন রোহিত। তাঁর আউটের পরেই একপ্রকার ফাঁকা হয়ে যায় মুম্বইয়ের এমসিএ ক্রিকেট গ্রাউন্ড। মুম্বাইয়ের অধিনায়ক অজিঙ্ক্য রাহানে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার পর ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মার ওপর অনেক প্রত্যাশা ছিল। কিন্তু, দুই তারকাই ব্যর্থ হন। রোহিত শর্মা ১৯ বল খেলে মাত্র ৩ রান করেন এবং পরে জম্মু ও কাশ্মীরের পেসার পারাস ডোগরার হাতে ক্যাচ দিয়ে আউট হন। ভারতীয় অধিনায়কের এই ধারাবাহিক ব্যর্থতার পর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে।
ঘরোয়া ক্রিকেটেও রান না পাওয়ায় অবসর নিয়ে তীব্র সমালোচনায় ক্রিকেট ভক্তরা। ২০২৪ সালটা খুব একটা ভাল যায়নি রোহিতের জন্য। বর্ডার-গাভাসকার ট্রফিতে পাঁচ ইনিংসে মাত্র ৩১ রান করেছেন তিনি। ইংল্যান্ড সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফর্ম ফিরে পাওয়ার আশায় রঞ্জি খেলছেন রোহিত। কিন্তু সেখানেও রান এল না। রঞ্জির গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ের হয়ে রোহিত শর্মার খেলার সম্ভাবনা কম। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য ভারতীয় দলে যোগ দিতে চলেছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি