শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ফের আতঙ্কের ছায়া টিনসেল টাউনে! পাকিস্তান থেকে খুনের হুমকি এল কপিল শর্মার কাছে? নিশানায় রাজপাল,রেমোও! 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৩ জানুয়ারী ২০২৫ ১৮ : ৪৮Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: বলি তারকাদের উপর লাগাতার আসছে প্রাণনাশের হুমকি। সইফ আলি খানকে প্রাণে মারার চেষ্টার পর থেকে আতঙ্কে রয়েছে টিনসেল টাউন। এর মাঝেই খুনের হুমকি দেওয়া হল কমেডিয়ান কপিল শর্মাকে। অজ্ঞাত হুমকি পাওয়ার এই তালিকায় রয়েছেন রাজপাল যাদব, রেমো ডি'সুজা, গায়ক সুগন্ধা মিশ্রও।

 

মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তান থেকে এই খুনের হুমকির ইমেল পাঠানো হয়েছে কপিল শর্মা সহ রাজপাল, রেমো সবাইকে। খুনের হুমকি পাওয়ার ঘটনায় অম্বালি থানায় অভিযোগ দায়ের করেন কপিল শর্মা। এই ঘটনায় ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৩৫১ (৩) ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় তদন্তও ইতিমধ্যে শুরু করে দিয়েছে মুম্বই পুলিশ।

 

বিষ্ণু নামে এক ব্যক্তির কাছ থেকে ইমেল পেয়েছেন এই তারকারা। অভিযোগ,শুধু হুমকিই নয়, এর পাশাপাশি সে এও জানিয়েছে যে, তারকাদের কার্যকলাপের উপরেও নজরদারি চালাচ্ছে সে। ওই ইমেলে লেখা হয়েছে, 'আমরা আপনার সাম্প্রতিক কার্যকলাপ পর্যবেক্ষণ করছি। আমাদের মনে হয়েছে, একটা গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় আপনাদের নজরে আনি। এটা কোনও প্রচার বা আপনাকে হয়রানি জন্য পাঠানো হচ্ছে না। আমরা আপনাকে এই বার্তাটিকে অত্যন্ত গুরুত্ব এবং গোপনীয়তার সঙ্গে বিবেচনা করার জন্য অনুরোধ করছি।'

 

এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা বেড়েছে মায়ানগরীতে। ইমেল পাঠানো ব্যক্তির সঙ্গে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর কোনও যোগ আছে কিনা তা এখনও জানা যায়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া