সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ইডেনে ঝুলন গোস্বামীর নামে স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন

Sampurna Chakraborty | ২২ জানুয়ারী ২০২৫ ০৪ : ৫৭Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বুধবার ইডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচের দিন উদ্বোধন হল ঝুলন গোস্বামীর নামে স্ট্যান্ড। খেলা শুরুর আগে ক্রিকেটের নন্দনকানন আরও একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল। ঝুলনের নামে স্ট্যান্ডের উদ্বোধন করলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। ইডেনের 'বি' ব্লকের একটি স্ট্যান্ডের নামকরণ হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের নামে। এর পাশাপাশি কর্নেল এনজে নায়ারের নামেও স্ট্যান্ডের উদ্বোধন হয়। উদ্বোধনের পর স্নেহাশিস গাঙ্গুলি বলেন, 'সিএবির পক্ষ থেকে আমি ঝুলন গোস্বামী এবং কর্নেল এনজে নায়ারের নামে স্ট্যান্ডের উদ্বোধন করলাম। এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।' ঝুলন ছাড়াও সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সচিব নরেশ ওঝা, সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী কর্নেল নায়ারের ছেলে শিভান নায়ার, লেফট্যানেন্ট জেনারেল আরসি শ্রীকান্ত, ব্রিগেডিয়ার অজয় কুমার দাস এবং সিএবির অন্যান্য কর্তারা।

বিশ্বের অন্যান্য মহিলা ক্রিকেটারদের নামে গেট থাকলেও, স্ট্যান্ড নেই। সুতরাং, এক্ষেত্রে সিএবি পথপ্রদর্শক। এদিন ইডেনের বেল বাজিয়ে ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচের সূচনা করেন ঝুলন। কয়েকদিন আগেই তাঁর নামের স্ট্যান্ডের আনুষ্ঠানিক ঘোষণা করে সিএবি। ইডেন থেকেই ঝুলনের উত্থান। সেই মাঠেই নিজের নামে স্ট্যান্ড, যেন বিশ্বাসই হচ্ছিল না তারকা ক্রিকেটারের। সেদিন ঝুলন বলেন, 'আমি স্বপ্নেও ভাবিনি ইডেনে আমার নামে স্ট্যান্ড হবে। বিশ্বে কয়েকটা জায়গায় মহিলা ক্রিকেটারদের নামে গেট আছে। মনে হয় স্ট্যান্ড নেই। এটাই প্রথম। সৌরভ গাঙ্গুলিকে আদর্শ মেনে বড় হয়েছি। তাঁর সামনে এই ঘোষণায় অত্যন্ত গর্ব অনুভব করছি।' এই সম্মানের জন্য সিএবিকে ধন্যবাদ জানান ঝুলন। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া