সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Reason behind Abhishek Sharma's unique celebration

খেলা | বৃদ্ধাঙ্গুষ্ঠ আর তর্জনী মিলিয়ে অভিষেকের অভিনব উদযাপন, কেন করলেন এমন সেলিব্রেশন?

KM | ২২ জানুয়ারী ২০২৫ ০৪ : ০৭Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ইডেন মাতালেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। ৩৪ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেললেন। ২০ বলে পঞ্চাশ করার পরে বৃদ্ধাঙ্গুষ্ঠ ও তর্জনী দিয়ে 'এল' সেলিব্রেশন  ফিরে এল ইডেন গার্ডেন্সে। 

তাঁর গুরু যুবরাজ সিং ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে পঞ্চাশ করেছিলেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্রুততম পঞ্চাশ এদিন করলেন অভিষেক।  যুবি ২০০৭ বিশ্বকাপে এই নজির গড়েছিলেন। অভিষেকও ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় দ্রুততম পঞ্চাশ করলেন। 

পঞ্চাশ করার পরে অভিষেকের অনন্য সেলিব্রেশন ফিরে এল ইডেনে। আইপিএলেও একই ভাবে উদযাপন করতে দেখা গিয়েছে অভিষেককে। সেই সময়ে তাঁকে বলতে শোনা গিয়েছিল,''এটা একান্ত ভাবেই আমার আর ট্র্যাভিস হেডের মধ্যে ব্যক্তিগত ব্যাপার। আমরা বলি এল ফর লাভ। আমরা ভালবাসা ছড়িয়ে দিচ্ছি।'' 

ইডেনেও  নিশ্চয় ভালবাসা ছড়িয়ে দিলেন অভিষেক। তাঁকে নিয়ে মাতোয়ারা হল কলকাতা। পাঁচটি বাউন্ডার ও আটটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। অভিষেক বললেন, ''আমি জানতাম ওরা আমাকে শর্ট বল দেবে। আমার ধৈর্যের পরীক্ষা নেবে।'' 

ভারতীয় দল ভেবেছিল ইংল্যান্ড ১৬০-১৭০-এর কাছাকাছি রান করবে। কিন্তু ১৩২ রানেই থেমে যায় ইংল্যান্ড। অভিষেক বলছেন, ''আমাদের বোলাররা খুব ভাল বোলিং করেছে। সঞ্জুর সঙ্গে পার্টনারশিপ আমি উপভোগ করেছি।'' 

বরুণ চক্রবর্তী ম্যাচের সেরা হয়েছেন ঠিকই। ইংল্যান্ডের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন তিনি। রান তাড়া করতে নেমে বাকি কাজটা সারেন অভিষেক। টি-টোয়েন্টি এমনই এক খেলা,যেখানে দ্রুত দুটো উইকেট হারালেই প্রতিপক্ষ ম্যাচের উপরে জাঁকিয়ে বসবে। সঞ্জু ও সূর্যের উইকেট দ্রুত পড়লেও ইংল্যান্ডকে ম্যাচের উপরে প্রাধান্য বিস্তার করতে দেননি অভিষেক। মারমুখী  ব্যাটিংয়ে ম্যাচ তিনি নিয়ে যান ভারতের সাজঘরে।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া