সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | মেয়ে কোহলির ভক্ত, বাটলারদের খেলা দেখতে ইডেনে সামারসেটের অন্যতম স্পনসর কর্তা

Sampurna Chakraborty | ২২ জানুয়ারী ২০২৫ ০২ : ১১Sampurna Chakraborty

সম্পূর্ণা চক্রবর্তী: গোষ্ঠ পাল সরণি দিয়ে হেঁটে ইডেনের ক্লাব হাউজের দিকে যেতেই হঠাৎ চোখে পড়ল ধপধপে ফর্সা এক অল্প বয়সী বিদেশিনীকে। রাস্তার ধারে জার্সি বিক্রেতার সঙ্গে মাথা নেড়ে কিসব বলছিলেন। কিছুটা দূর থেকে দেখে মনে হয় একে অপরের কথা বুঝতে পারছে না কেউই। একটু কাছে যেতেই দেখতে পেলাম, বিক্রেতা সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়ার জার্সি গছাতে চাইছেন তরুণীকে। কিন্তু কিছুতেই তিনি সেগুলো নেবেন না। তিনি চান বিরাট কোহলির জার্সি। রীতিমতো বায়না জুড়ে দিলেন। ১৮ নম্বর জার্সি ছাড়া কিনবেনই না। আশেপাশে তখন গুটিকয়েক তরুণ ভিড় করে ফেলেছে। তরুণীর সঙ্গে সেলফি তোলার আবদার। কেনই বা কে জানে! তবে বিদেশিনীর নজর বিক্রেতার ঝুলির দিকে। বিরাটের একটি জার্সি যদি বেরোয়। টি-২০ বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি, কিন্তু তাঁকে ঘিরে উন্মাদনা একচুলও কমেনি। 

শেষমেষ অনেক কষ্ট বিরাটের একটি জার্সি বের করলেন বিক্রেতা। সেটা পেয়ে আনন্দে আত্মহারা তরুণী। নাম অ্যালিস বেকার। সুদূর লন্ডন থেকে পরিবারের সঙ্গে ভারত সফরে এসেছেন। এই প্রথমবার। সঙ্গী বাবা‌-মা। লন্ডন থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে তাঁদের বসবাস। মুম্বই, দিল্লি, কেরল ঘুরে শেষ গন্তব্য কলকাতা। বৃহস্পতিবারই ফিরে যাবেন নিজের দেশে। তার আগে ইডেনে ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ পেয়ে ছাড়তে চাননি। অনেকটা রথ দেখা, কলা বেচার মতো। প্রিয় ক্রিকেটার কোহলির জার্সি পরে গলা ফাটাবেন বাটলারদের জন্য। ইংল্যান্ডের জেতার বিষয়ে নিশ্চিতও। তবে আজ যদি বিরাট খেলতেন, তাহলেও কি বাটলারদের সমর্থন করতেন? অ্যালিস বলেন, 'কোহলি খেললে কী করতাম জানি না। আমি ওর অন্ধ ভক্ত। টিভিতে ওর খেলা মিস করি না। আরও কিছুদিন টি-২০ খেললে ভাল হত। কিন্তু ও যখন নেই, আমি বাটলারের সাপোর্টার। চাই আমার দেশ জিতুক।' 

পাশে দাঁড়ানো দীর্ঘকায় চেহারার ভদ্রলোক ততক্ষণে কোহলির প্রশংসায় পঞ্চমুখ। ভারতীয় দল সম্পর্কেও বেশ কিছু কথা বললেন। অবাক লাগল। ভারতীয় ক্রিকেট সম্বন্ধে এক ব্রিটিশ পর্যটক এতকিছু জানল কী করে! প্রশ্ন করতেই বেরিয়ে এল ক্রিকেট যোগ। সেই কানেকশন নেহাতই ছোটখাট নয়, বেশ বড়সড়। তিনি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব সামারসেটের অন্যতম স্পনসর ম্যালকম বেকার। যে ক্লাবে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেন বাটলার।

দীর্ঘ বছর ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত। তাঁর কোম্পানির নাম এমজে বেকার ফুড সার্ভিস। ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-২০ তে ডেকান চারজার্সদের গ্রুপে ছিল সামারসেট সাবরেস‌। সেই দলের প্রধান স্পনসর ছিল ম্যালকম বেকারের সংস্থা। দলের জার্সির পেছনে লেখা ছিল এমজে বেকার ফুড সার্ভিস। সামারসেটে থাকাকালীন চার বছরে ইংল্যান্ডের অধিনায়ককে খুব কাছে থেকে দেখেছেন। ম্যালকম বলেন, 'জসের টেস্ট এবং টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছে ভারতের বিরুদ্ধে। ও ভারতের বিরুদ্ধে খেলতে ভালবাসে। আলাদা করে চার্জড আপ হয়ে যায়। আশা করছি আজকে ইংল্যান্ডেই জিতবে।' ম্যাচের আগে যতটা উৎসাহ নিয়ে এই কথাগুলো বলেছিলেন, ইনিংস ব্রেকে হতাশই হবে একসময় বাটলারের দলের মূল স্পনসর। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া