শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২২ জানুয়ারী ২০২৫ ০০ : ২৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘ভুলভুলাইয়া ২’-এ কেন বাদ দেওয়া হল বলিউডের ‘খিলাড়ি’কে? তা নিয়ে বিস্তর অভিযোগ-অনুযোগ ছিল ভক্তদের। ‘ভুলভুলাইয়া’-র দুরন্ত সাফল্যের পর তারই সিক্যুয়েল ‘ভুলভুলাইয়া ২’। অথচ নায়ক অক্ষয়ের জায়গা হয়নি ছবিতে। কেন এমন ঘটল? বহু অক্ষয়-অনুরাগীদের মনে এ প্রশ্ন ঘুরপাক খায়, ‘ভুলভুলাইয়া ’ সিরিজের পরবর্তী ছবির নায়ক হতে কি অনেক বেশি টাকা পারিশ্রমিক হেঁকে বসেছিলেন ‘খিলাড়ি’, যার জন্য বাদ দিতে হল তাঁকে? না কি অন্য কোনও কারণে বনিবনা হয়নি ছবির নির্মাতাদের সঙ্গে?
সম্প্রতি, এক অনুষ্ঠানে দর্শকাসন থেকে এক অনুরাগী অক্ষয়কে জানালেন তিনি ‘ভুলভুলাইয়া ২’ ও ‘ভুলভুলাইয়া ৩’ ছবি দু'টি দেখেননি। কারণ তাতে নেই অক্ষয়ের উপস্থিতি। এবং তারপর 'খিলাড়ি'কে সরাসরি করে বসলেন ঠিক এই প্রশ্নটাই, কেন এই সিরিজের পরের ছবিগুলোতে নেই অক্ষয়? খানিক চুপ করে থেকে, কোনও ভণিতা না করে অল্প কথায় প্রশ্নকর্তাকে অক্ষয়ের জবাব, “বাবু, আমাকে এই সিরিজের পরের ছবিগুলো থেকে হঠিয়ে দেওয়া হয়েছে। ব্যস, এটাই কারণ!”
২০০৭ সালে মুক্তি পায় অক্ষয় কুমার, বিদ্যা বালন অভিনীত ‘ভুলভুলাইয়া’। ছবিতে তাঁদের পাশাপাশি ছিলেন রাজপাল যাদব, অমিশা পটেল, পরেশ রাওয়াল-রাও। বক্স অফিসে হইচই ফেলার পাশাপাশি বিদ্যার প্রেতাত্মা-চরিত্র ‘মঞ্জুলিকা’ এবং তার কণ্ঠে ‘আমি যে তোমার’ মুখে মুখে ফিরেছিল দর্শকের। সেই ছবিরই সিক্যুয়েল হিসেবে প্রথম থেকে চর্চায় ছিল ‘ভুলভুলাইয়া ২’। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবাণী। ছিলেন, তাব্বু। গত বছর অর্থাৎ ২০২৪-এ মুক্তি পেয়েছে এই সিরিজের তিন নম্বর ছবি। ‘ভুলভুলাইয়া ৩’তে কার্তিকের বিপরীতে ছিলেন তৃপ্তি দিমরি। ‘মঞ্জুলিকা’র ভূমিকায় দেখা গিয়েছিল বিদ্যা বালনকে। ছিলেন মাধুরী দীক্ষিতকেও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি